২ বছর পর নীতি সুদহার কমিয়েছে বাংলাদেশ ব্যাংক

প্রতিবেদক, রাজনীতি ডটকম

মুদ্রানীতি ঘোষণার এক মাস পরে নীতি সুদহার শূন্য দশমিক ৫০ শতাংশ পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ করেছে বাংলাদেশ ব্যাংক। এর মধ্য দিয়ে কেন্দ্রীয় ব্যাংক প্রায় দুই বছর পর নীতি সুদহার কমাল। আগামী রোববার (২ আগস্ট) থেকে নতুন এই নীতি সুদহার কার্যকর হবে।

বৃহস্পতিবার (৩০ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মনিটারি পলিসি কমিটির (এমপিসি) বৈঠকে নীতি সুদহার পরিবর্তন বিষয়ে সিদ্ধান্ত হয়। একই বৈঠকে স্ট্যান্ডিং লেন্ডিং ফ্যাসিলিটি (এসএলএফ) বা কেন্দ্রীয় ব্যাংক থেকে স্বল্পমেয়াদে ব্যাংকগুলোর নেওয়া ঋণের সুদহার ১১ দশমিক ৫০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট বা শতাংশ পয়েন্ট কমিয়ে ১১ শতাংশ করা হয়েছে।

এর আগে বিএনপি সরকার ক্ষমতায় আসার চার মাস পর গত ৩০ জুন মুদ্রানীতি ঘোষণা করে বাংলাদেশ ব্যাংক। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের চেষ্টায় সংকোচনমূলক নীতি বহাল রেখে ওই সময় নীতি সুদহার আগের মতোই ১০ শতাংশ রাখা হয়েছিল।

কেন্দ্রীয় ব্যাংকের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ ও বৈশ্বিক মূল্যস্ফীতি এবং দেশীয় বিনিয়োগ, বেসরকারি খাতে ঋণ প্রবাহ, কর্মসংস্থান ও অর্থনৈতিক প্রবৃদ্ধির শ্লথ গতিধারাসহ আন্তর্জাতিক লেনদেন ভারসাম্য নিয়ে বিস্তারিত আলোচনা করে মনিটারি পলিসি কমিটির সদস্যরা নীতি সুদহার বা রেপো রেট বিদ্যমান ১০ শতাংশ থেকে ৫০ বেসিস পয়েন্ট কমিয়ে ৯ দশমিক ৫০ শতাংশ পুননির্ধারণের সিদ্ধান্ত নিয়েছেন।

নীতি সুদহার ও এসএলএফ কমালেও কেন্দ্রীয় ব্যাংকে রাখা ব্যাংকগুলোর আমানতের সুদহার করিডোরের নিম্নসীমা স্ট্যান্ডিং ডিপোজিট ফ্যাসিলিটি (এসডিএফ) হার আগের মতো সাড়ে ৭ শতাংশ বহাল রাখা হয়েছে।

মোস্তাকুর রহমান গভর্নরের দায়িত্ব নেওয়ার পর গেল মাসে কেন্দ্রীয় ব্যাংক প্রথম মুদ্রানীতি ঘোষণা করে। সংশ্লিষ্টরা জানান, তারল্য নিয়ন্ত্রণের কৌশল রেখে ওই মুদ্রানীতি ঘোষণা করা হয়।

বাংলাদেশ ব্যাংকের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নতুন অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংকের মনিটারি পলিসি কমিটির প্রথম সভায় সভাপতিত্ব করেন গভর্নর মোস্তাকুর রহমান। ব্যাংকের পর্ষদ কক্ষে অনুষ্ঠিত সভায় কমিটির সদস্য ডেপুটি গভর্নর হাবিবুর রহমান, অর্থনীতিবিদ মুস্তফা কামাল মুজেরী, বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মহাপরিচালক এ কে এনামুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান ফিরদৌসি নাহার, বাংলাদেশ ব্যাংকের প্রধান অর্থনীতিবিদ মোহাম্মদ আক্তার হোসেন ও নির্বাহী পরিচালক ইমাম আবু সাঈদ উপস্থিত ছিলেন।

ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

আমাদের অর্থনীতি এক জায়গায় আটকে আছে: ড. হোসেন জিল্লুর

রাষ্ট্রীয় আচারে গণতান্ত্রিক চর্চার ঘাটতি, জনমিতিক সুবিধা (ডেমোগ্রাফিক ডিভিডেন্ড) কাজে লাগাতে না পারা এবং প্রয়োজনীয় সংস্কারের অভাবের কারণে দেশের অর্থনীতি এক জায়গায় আটকে আছে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট অর্থনীতিবিদ ও ব্র্যাকের চেয়ারম্যান ড. হোসেন জিল্লুর রহমান।

১ দিন আগে

৬ মাসে ইসলামী ব্যাংকের ১৩১৬ কোটি টাকার লোকসান

সাম্প্রতিক আর্থিক পারফরম্যান্সের তুলনায় এই লোকসান এখন ব্যাংকের অবস্থায় বড় ধরনের অবনতির ইঙ্গিত দিচ্ছে। বার্ষিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছর ইসলামী ব্যাংক মুনাফায় ছিল। এর মধ্যে ২০২৫ সালে ১৩৬ কোটি ৩৪ লাখ টাকা, ২০২৪ সালে ১০৮ কোটি ৭৮ লাখ টাকা এবং ২০২৩ সালে ৬৩৫ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করে ব্যাংকটি। এই

১ দিন আগে

রপ্তানি বহুমুখীকরণে ইসিফরজে প্রকল্প: ১ লাখ ৮০ হাজার নতুন কর্মসংস্থান

বিশ্বব্যাংকের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (আইডিএ) অর্থায়নে বাণিজ্য মন্ত্রণালয় ২০১৭ সালের জুলাইয়ে প্রকল্পটি চালু করে। স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের প্রস্তুতি এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বাড়ার প্রেক্ষাপটে রপ্তানি বহুমুখীকরণকে জাতীয় অগ্রাধিকার হিসেবে বিবেচনা করে এ উদ্যোগ নেওয়া হয়। প্রকল্

১ দিন আগে

গানভর ইউএসএ থেকে ৭১ হাজার কোটি টাকার এলএনজি আনবে সরকার

যুক্তরাষ্ট্রভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান গানভর ইউএসএ এলএলসি থেকে আগামী ১৩ বছর তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানি করবে সরকার। আজ মঙ্গলবার সচিবালয়ে সরকার থেকে সরকার (জিটুজি) পর্যায়ে মোট ৭৮ কার্গো এলএনজি আমদানির নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ২০২৬ সাল থেকে ২০৩৯ সাল পর্যন্ত প্রতি

৩ দিন আগে