ইরান-কাতার বৈঠকের আবহে বিশ্ববাজারে কমল তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি: সংগৃহীত

ইরান ও কাতারের মধ্যে আসন্ন বৈঠক ঘিরে আন্তর্জাতিক বাজারে তেলের দামে টানা পতন দেখা গেছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ফের খুলে যাওয়ার সম্ভাবনায় বিশ্বজুড়ে তেল সরবরাহের সংকট কাটার আশাবাদ তৈরি হয়েছে।

সংবাদ সংস্থা রয়টার্সের তথ্য মতে, বৃহস্পতিবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৬০ সেন্ট বা ০.৭ শতাংশ কমে ৮৭.২৪ ডলারে নেমেছে। একই সাথে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই)-এর দাম ৫৬ সেন্ট বা ০.৭ শতাংশ কমে দাঁড়ায় ৮১.৬৭ ডলারে।

বাজার বিশ্লেষকদের মতে, ইরান-যুক্তরাষ্ট্র উত্তেজনার মধ্যে কাতার ও ইরানের মধ্যকার এই কূটনৈতিক আলোচনা ইতিবাচক বার্তা দিচ্ছে। হরমুজ প্রণালি দিয়ে বিশ্বের উৎপাদিত তেলের একটি বড় অংশ পরিবাহিত হয়। এই বাণিজ্যিক পথটি পুনরায় স্বাভাবিক হলে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্কের আঘাত কানাডার, ভেস্তে গেল বাণিজ্য সমঝোতার আশা

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।

৪ দিন আগে

আন্তর্জাতিক বাজারে তেলের দাম স্থিতিশীল

যুক্তরাজ্যভিত্তিক বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ব্রেন্ট ও ডব্লিউটিআই— উভয় ধরনের তেলের দামই টানা চতুর্থ দিনের মতো বেড়েছে। দিনের লেনদেন শেষে দুই বেঞ্চমার্কেরই দাম ২৪ জুলাইয়ের পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়।

৭ দিন আগে

একনেকে ৯৩৩৩ কোটি টাকার অনুমোদন, অর্ধেকের বেশি বরাদ্দ গ্রামীণ সড়কে

হিসাব বলছে, পাস হওয়া প্রকল্পগুলোর মোট বরাদ্দের অর্ধেকের বেশি— ৫৩ দশমিক ১৮ শতাংশই গ্রামীণ সড়কের উন্নয়ন-সংস্কারে। এর মধ্যে দেশের আট বিভাগের ৬৪ জেলা ও সব উপজেলায় পাঁচ হাজার ২২৩ কিলোমিটার গ্রামীণ সড়ক এবং সাত হাজার মিটার সেতু ও কালভার্ট পুনর্বাসন করা হবে।

৭ দিন আগে

দরপত্র ছাড়াই আরও ১৪ কার্গো এলএনজি আমদানির অনুমতি

রাষ্ট্রীয় জরুরি প্রয়োজনে ও জনস্বার্থে দেশে গ্যাসের সরবরাহ স্বাভাবিক রাখার লক্ষ্য নিয়ে সরাসরি ক্রয় প্রক্রিয়ায় এসব কার্গো কেনার প্রস্তাবে অনুমোদন দিয়েছে সরকারের অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ সরকারি ক্রয় আইন ও সরকারি ক্রয়বিধির সংশ্লিষ্ট বিধানের আলোকে এ প্র

৮ দিন আগে