যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্কের আঘাত কানাডার, ভেস্তে গেল বাণিজ্য সমঝোতার আশা

ডেস্ক, রাজনীতি ডটকম
যুক্তরাষ্ট্রের ওপর পালটা শুল্কের ঘোষণা দিয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের জবাবে পালটা আঘাতের ঘোষণা দিয়েছে কানাডা। তিন দিনের তীব্র বাণিজ্য আলোচনার পর কোনো সমঝোতায় পৌঁছাতে না পেরে ওয়াশিংটন ও অটোয়ার সম্পর্ক আরও তলানিতে ঠেকেছে। প্রধানমন্ত্রী মার্ক কার্নি জানিয়েছেন, আগামী ৮ সেপ্টেম্বর থেকে যুক্তরাষ্ট্রের বিভিন্ন পণ্যে ‘ডলার-ফর-ডলার’ হারে শুল্ক আরোপ করবে কানাডা।

বার্তা সংস্থা রয়টার্স ও জার্মান গণমাধ্যম ডয়চে ভেলের খবরে বলা হয়েছে, শনিবার (২২ আগস্ট) কানাডার বিভিন্ন পণ্যের ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর কয়েক ঘণ্টার মধ্যেই পালটা শুল্কের ঘোষণা দেন কার্নি।

অটোয়ায় এক সংবাদ সম্মেলনে বলেন কানাডার প্রধানমন্ত্রী বলেন, কানাডার শ্রমিক, কৃষক, পরিবার ও ব্যবসা সুরক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন শুল্কের সমান হারে জবাব দেবে সরকার। আমরা যুক্তরাষ্ট্রের প্রস্তাব মেনে নিতে পারি না। তারা যা চেয়েছে, তা-ও আমরা দেবো না।

পালটা শুল্কে যুক্তরাষ্ট্রের পণ্য

কানাডার পালটা শুল্কের আওতায় থাকবে যুক্তরাষ্ট্রের ইস্পাত, দুগ্ধজাত পণ্য, গৃহস্থালি যন্ত্রপাতি, কৃষি সরঞ্জাম, পাল্প ও কাগজ এবং ইলেকট্রনিক পণ্য। আগামী কয়েক দিনের মধ্যে এসব ব্যবস্থার বিস্তারিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন কার্নি।

অন্যদিকে ট্রাম্প প্রশাসনের নতুন ৫০ শতাংশ শুল্কে কানাডার প্রায় ২০ বিলিয়ন ডলারের রপ্তানি ক্ষতিগ্রস্ত হবে। এর আওতায় পড়েছে কানাডার ওয়াইন, আসবাবপত্র, দুগ্ধজাত পণ্য, সিমেন্ট, পোশাক, মাছ ধরার সরঞ্জাম ও হকি সরঞ্জামসহ বিভিন্ন পণ্য।

সবচেয়ে উদ্বেগের বিষয় হলো— নতুন মার্কিন শুল্কের আওতায় এমন কানাডীয় পণ্যও পড়েছে, যেগুলো যুক্তরাষ্ট্র-কানাডা-মেক্সিকো বাণিজ্য চুক্তি বা ইউএসএমসিএর অধীনে এতদিন তুলনামূলকভাবে সুরক্ষিত ছিল।

‘আক্রমণের জবাব দিচ্ছি’

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান অচলাবস্থাকে সরাসরি ‘বাণিজ্যযুদ্ধ’ হিসেবে বর্ণনা করেছেন কার্নি। সাংবাদিকদের তিনি বলেন, ‘আপনি আক্রান্ত হলে সেটি যুদ্ধ। আমরা আক্রান্ত হয়েছি।’

যুক্তরাষ্ট্রের বাজারের ওপর কানাডার ব্যাপক নির্ভরতার কারণে এ পালটা পদক্ষেপ অটোয়ার জন্যও বড় ঝুঁকি তৈরি করছে। কানাডার মোট রপ্তানির প্রায় ৭০ শতাংশই যায় যুক্তরাষ্ট্রে। নতুন মার্কিন শুল্ক দেশটির মোট রপ্তানির প্রায় ৫ শতাংশকে সরাসরি প্রভাবিত করতে পারে বলে বাণিজ্য বিশেষজ্ঞরা মনে করছেন।

বিশেষ করে কাঠ, ওয়াইনসহ কিছু শিল্পে বড় ধরনের ক্ষতি, চাকরি হারানো এবং ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিস্থিতি সামাল দিতে ক্ষতিগ্রস্ত শিল্পগুলোর জন্য আগামী সপ্তাহে সহায়তা প্যাকেজ ঘোষণা করার কথা জানিয়েছেন কার্নি। এসব সহায়তা কয়েক বছর পর্যন্ত চালু থাকতে পারে।

শেষ মুহূর্তে ভেস্তে গেছে আলোচনা

তিন দিনের নিবিড় আলোচনার পর শুক্রবার দুই দেশ একটি বাণিজ্য সমঝোতার কাছাকাছি পৌঁছেছে বলে ধারণা তৈরি হয়েছিল। এমনকি ট্রাম্পও শুক্রবার কানাডার সঙ্গে চুক্তি হওয়ার আশা প্রকাশ করেছিলেন।

কিন্তু কার্নির ভাষ্য অনুযায়ী, আলোচনার শেষ দিকে যুক্তরাষ্ট্র নতুন কিছু শর্ত দেয়, যেগুলো কানাডার জন্য ‘অর্থনৈতিকভাবে অযৌক্তিক ও অন্যায্য’ ছিল। এসব শর্তের মধ্যে কানাডার অন্য দেশগুলোর সঙ্গে নতুন বাণিজ্য চুক্তি করার সক্ষমতা সীমিত করার প্রস্তাবও ছিল।

বড় যানবাহনের শুল্ক নিয়েও দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দেয়। কানাডা চেয়েছিল হালকা যানবাহনের জন্য প্রস্তাবিত সুবিধা মাঝারি ও ভারী ট্রাকের ক্ষেত্রেও কার্যকর হোক। যুক্তরাষ্ট্র এতে রাজি হয়নি। এর ফলে কানাডায় উৎপাদিত ফোর্ডের এফ-৩৫০, এফ-৪৫০ ও এফ-৫৫০ এবং জেনারেল মোটরসের সিলভেরাডোর মতো মডেলগুলো প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়।

এ ছাড়া কানাডার সংস্কৃতি, ভাষা ও সার্বভৌমত্বের ওপর প্রভাব ফেলতে পারে— এমন কিছু মার্কিন প্রস্তাব নিয়েও আপত্তি জানিয়েছে অটোয়া।

‘পুরোনো সম্পর্ক আর ফিরবে না’

বাণিজ্য বিরোধ এখন শুধু শুল্কের লড়াইয়ে সীমাবদ্ধ থাকছে না; এর প্রভাব পড়ছে দুই দেশের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক সম্পর্কেও। মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার আলোচনার ব্যর্থতার জন্য কানাডাকেই দায়ী করেছেন। তিনি বলেছেন, কানাডার পালটা শুল্কের জবাবে যুক্তরাষ্ট্রও নতুন ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। নতুন করে আলোচনার কোনো পরিকল্পনাও নেই বলে জানিয়েছেন তিনি।

অন্যদিকে কানাডার বিরোধী কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পোইলিয়েভর কার্নির সিদ্ধান্তকে সমর্থন করে কানাডীয়দের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন। অন্টারিওর প্রিমিয়ার ডগ ফোর্ডও সম্ভাব্য সমঝোতাকে ‘খারাপ চুক্তি’ আখ্যা দিয়ে পালটা শুল্কের সিদ্ধান্তকে সমর্থন করেছেন।

যুক্তরাষ্ট্রের অভ্যন্তরেও ট্রাম্পের নীতির সমালোচনা করেছেন ডেমোক্র্যাট নেতারা। নিউইয়র্কের গভর্নর ক্যাথি হকুল ট্রাম্পের নীতিকে মিত্রদের সঙ্গে ‘অপ্রয়োজনীয় সংঘাত’ তৈরি ও দেশের ভেতরে পণ্যের দাম বাড়ানোর নীতি হিসেবে সমালোচনা করেছেন।

ট্রাম্প এর আগে কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য করার কথাও বলেছেন। এমন প্রেক্ষাপটে কার্নি মনে করছেন, দুই দেশের সম্পর্ক আর আগের জায়গায় ফিরবে না। ‘আমেরিকা বদলে গেছে’— মন্তব্য করে কার্নি বলেন, কানাডা বুঝতে পারছে যে দুই দেশের পুরোনো সম্পর্ক আর ফিরে আসবে না।

দীর্ঘদিনের ঘনিষ্ঠ মিত্র ও বিশ্বের অন্যতম বৃহৎ দ্বিপাক্ষিক বাণিজ্য অংশীদার যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে পালটা শুল্কের এই লড়াই তাই শুধু কয়েকটি পণ্যের ওপর কর আরোপের ঘটনা নয়। এটি উত্তর আমেরিকার বাণিজ্যব্যবস্থার ভবিষ্যৎ এবং দুই দেশের বহু দশকের সম্পর্ক কোন দিকে যাবে— সেই প্রশ্নও সামনে নিয়ে এসেছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement