ডেস্ক, রাজনীতি ডটকম

মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির আরও অবনতি এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর ইঙ্গিতে বিশ্ববাজারে সোনার দাম কিছুটা কমেছে।
সোমবার (২০ জুলাই) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামেও ওঠানামা দেখা গেছে।
যুদ্ধ পরিস্থিতিতে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি ৯০ ডলার ছাড়িয়েছে। এতে মূল্যস্ফীতির আশঙ্কা নতুন করে বৃদ্ধি পেয়েছে। এর পাশাপাশি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভের (ফেড) নীতিনির্ধারকেরা মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সুদের হার বাড়ানোর ইঙ্গিত দিয়েছেন। এসব কারণে সোমবার বিশ্ববাজারে সোনার দাম কমেছে।
স্পট গোল্ডের দাম আউন্সপ্রতি শূন্য দশমিক ১ শতাংশ কমে ৪,০১৪ দশমিক ৫৩ ডলারে নেমে আসে। তবে আগস্টে সরবরাহের জন্য নির্ধারিত যুক্তরাষ্ট্রের স্বর্ণের আগাম দাম (ফিউচার মার্কেট) আউন্সপ্রতি ৪,০১৯ দশমিক ৮০ ডলারে স্থিতিশীল ছিল।
জর্ডানে অন্তত দুজন মার্কিন সেনাসদস্য নিহত হওয়ার পর যুক্তরাষ্ট্র জানিয়েছে, তারা টানা নবম রাতের মতো ইরানে হামলা সম্পন্ন করেছে। অন্যদিকে, এই অঞ্চলের মার্কিন মিত্ররা জানিয়েছে, রোববারও নতুন করে ইরানি হামলার ঘটনা ঘটেছে।
ওনড্যা-এর জ্যেষ্ঠ বাজার বিশ্লেষক কেলভিন ওং বলেন, সাপ্তাহিক ছুটির দিনে উত্তেজনা বৃদ্ধির ঘটনাটি উভয় পক্ষের মধ্যে একটি সম্ভাব্য সর্বাত্মক যুদ্ধের ঝুঁকি বাড়িয়ে তুলেছে। স্ট্যাগফ্লেশন বা অর্থনৈতিক স্থবিরতার এই চলমান আশঙ্কা যদি জোরালো হতে শুরু করে, তবে তা স্বর্ণের বাজারের জন্য হুমকির কারণ হতে পারে। কারণ এতে এই ধাতু মজুত রাখার সুযোগ ব্যয় আরও বেড়ে যায়।
বিশ্লেষক কেলভিন ওং আরও বলেন, দীর্ঘমেয়াদে আমি স্বর্ণের বাজার নিয়ে বেশ সতর্ক এবং ৩,৮৮৬ ডলারের গুরুত্বপূর্ণ স্তরের দিকে নজর রাখছি। যদি দাম এর নিচে নেমে যায়, তবে তা আরও নিম্নমুখী হয়ে ৩,৫০০ ডলারের দিকে নামতে পারে।
এদিকে, অন্যান্য ধাতুর মধ্যে স্পট সিলভারের দাম ১ দশমিক ৯ শতাংশ বেড়ে আউন্সপ্রতি ৫৬ দশমিক ৯৫ ডলারে দাঁড়িয়েছে। এছাড়া প্ল্যাটিনামের দাম শূন্য দশমিক ৫ শতাংশ বেড়ে ১,৫৯৯ দশমিক ৯৭ ডলার হয়েছে, তবে প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ২ শতাংশ কমে ১,২৪৪ দশমিক ৫০ ডলারে নেমেছে।

বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটির সভায় এই নতুন মূল্য নির্ধারণ করা হয়। নতুন তালিকা অনুযায়ী, এখন থেকে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম পড়বে ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা, যা প্রতি গ্রাম হিসেবে ১৮ হাজার ৮৪৫ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি সোনা বিক্রি হবে ২ লাখ ৯ হাজ
৭ দিন আগে
আন্তর্জাতিক বাজার বিশ্লেষণ করে দেখা গেছে, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৬৮ ডলার বা ২ শতাংশ বেড়ে ৮৪ দশমিক ৯৮ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ১ দশমিক ৬৫ ডলার বা ২ দশমিক ১ শতাংশ বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৭৯ দশমিক ৭৯ ডলারে
৭ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য অনুযায়ী, আজ (সোমবার, ১৩ জুলাই) পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩৬ দশমিক ৫৪৬ বিলিয়ন (৩৬,৫৪৬ দশমিক ১৪ মিলিয়ন) মার্কিন ডলার।
৭ দিন আগে
বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, গত বছরের জুনে এসব ব্যাংকে মোট খেলাপি ঋণের পরিমাণ ছিল ১ লাখ ৫২ হাজার ৭৫৫ কোটি টাকা। সে হিসাবে গত ১১ মাসের ব্যবধানে রাষ্ট্রায়াত্ত ৯ ব্যাংকে খেলাপি ঋণের পরিমাণ বেড়েছে ৩৫ হাজার ৯৪৬ কোটি টাকা। শতকরা খেলাপি ঋণ বেড়েছে ২৩ দশমিক ৫৩ শতাংশ।
৮ দিন আগে