ডেস্ক, রাজনীতি ডটকম

ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের দীর্ঘমেয়াদী অবরোধ আরোপের প্রস্তুতির খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের লাফ লক্ষ্য করা গেছে। গত বুধবার আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের মানদণ্ড ‘ব্রেন্ট ক্রুড’-এর দাম প্রতি ব্যারেল ১২০ ডলার ছাড়িয়ে গেছে, যা ২০২২ সালের পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বিঘ্নিত হওয়ার আশঙ্কায় জ্বালানি খাতে এই অস্থিরতা তৈরি হয়েছে।
বিবিসি জানিয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার হোয়াইট হাউসে শেভরন-এর প্রধান নির্বাহী মাইক ওয়ার্থসহ শীর্ষ জ্বালানি কর্মকর্তাদের সঙ্গে এক বৈঠকে বসেন। চলমান সংঘাতের ফলে মার্কিন ভোক্তাদের ওপর সম্ভাব্য নেতিবাচক প্রভাব কীভাবে কমানো যায়, তা নিয়ে সেখানে আলোচনা হয়। তেল ব্যবসায়ীরা এই বৈঠককে কৌশলগত জলপথ ‘হরমুজ প্রণালী’ দীর্ঘ সময়ের জন্য বন্ধ থাকার সংকেত হিসেবে দেখছেন।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা জানান, বৈঠকে অভ্যন্তরীণ জ্বালানি উৎপাদন, ভেনেজুয়েলার পরিস্থিতি, তেলের ফিউচার মার্কেট, প্রাকৃতিক গ্যাস এবং শিপিং সংক্রান্ত বিষয়গুলো স্থান পায়। তবে প্রেসিডেন্ট এটিকে জ্বালানি খাতের নিয়মিত আলোচনার অংশ হিসেবে বর্ণনা করেছেন।
এদিকে মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের অর্থনীতিকে চাপে ফেলতে দেশটির বন্দরগুলোতে চলমান অবরোধ আরও দীর্ঘায়িত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন। এই পদক্ষেপের প্রতিক্রিয়ায় ইরানও হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচল ব্যাহত করার হুমকি পুনর্ব্যক্ত করেছে।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন ও ইসরায়েলি হামলার জেরে ইরান হরমুজ প্রণালীতে জাহাজ চলাচলে কঠোর বিধিনিষেধ আরোপ করে। বিশ্বের মোট তেল ও তরল প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) প্রায় এক-পঞ্চমাংশ এই পথ দিয়েই পরিবাহিত হয়।
সংঘাত শুরুর পর থেকেই তেলের বাজারে অস্থিরতা বিরাজ করছে। যদিও গত ১৭ এপ্রিল ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দাম ব্যারেল প্রতি ৯০ ডলারে নেমেছিল, কিন্তু গত ১২ দিন ধরে তা আবার ক্রমাগত বাড়ছে।
বিবিসির বিশ্লেষণে দেখা গেছে, অন্তত চারটি জাহাজ মার্কিন অবরোধ ডিঙিয়ে ইরানি বন্দর থেকে পার হতে সক্ষম হয়েছে। ইনভেস্টমেন্ট স্ট্র্যাটেজিস্ট লিন্ডসে জেমস জানান, তেলের জোগান স্বাভাবিক না হলে সামনে পণ্য ঘাটতি এবং উচ্চমূল্যের ঝুঁকি আরও বাড়বে।
অবরোধের ফলে ইরানের অর্থনীতি গভীর সংকটের মুখে পড়েছে। দেশটির বার্ষিক মুদ্রাস্ফীতির হার বেড়ে ৫৩.৭ শতাংশে দাঁড়িয়েছে এবং স্থানীয় মুদ্রা রিয়ালের মান রেকর্ড পরিমাণ কমেছে। ইরান সরকারের তথ্যমতে, যুদ্ধের প্রত্যক্ষ ও পরোক্ষ প্রভাবে প্রায় ২০ লাখ মানুষ কর্মসংস্থান হারিয়েছে।
বুধবার এক ট্রুথ সোশ্যাল পোস্টে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে ‘দ্রুত বুদ্ধিমান হওয়ার’ এবং চুক্তি করার আহ্বান জানান। মার্কিন কর্মকর্তাদের মতে, বোমাবর্ষণ পুনরায় শুরু করা বা সংঘাত থেকে সরে আসা উভয়ই ঝুঁকিপূর্ণ হওয়ায় ট্রাম্প অর্থনৈতিক অবরোধকেই বেছে নিয়েছেন। তবে ইরান দাবি করেছে, বিকল্প বাণিজ্যিক পথ ব্যবহার করে তারা এই অবরোধ মোকাবিলা করতে সক্ষম।
বিশ্বব্যাংক মঙ্গলবার পূর্বাভাস দিয়েছে যে, চলমান সংঘাত যদি মে মাসের মধ্যে শেষও হয়, তবুও ২০২৬ সালে জ্বালানির দাম অন্তত ২৪ শতাংশ বাড়তে পারে।
এদিকে, তেলের দাম বৃদ্ধি এবং মার্কিন ফেডারেল রিজার্ভের সুদের হারের সিদ্ধান্তের অপেক্ষায় থাকায় বুধবার ইউরোপীয় শেয়ার বাজারে পতন দেখা গেছে। যুক্তরাজ্যের এফটিএসই ১০০ সূচক ১.২ শতাংশ কমেছে। তবে এশিয়ার শেয়ার বাজারগুলো প্রাথমিক ধাক্কা কাটিয়ে কিছুটা ঊর্ধ্বমুখী রয়েছে।
বাজার বিশ্লেষক ক্যাথলিন ব্রুকস বলেন, ‘আর্থিক বাজারকে এখন দীর্ঘস্থায়ী অবরোধের পরিস্থিতির সাথে খাপ খাইয়ে নিতে হবে।’
রাজনীতি/এসআর

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।
৪ দিন আগে
মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।
৫ দিন আগে
তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক
৬ দিন আগে
আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।
৬ দিন আগে