হরমুজ সংকট: তেলের ব্যারেল ফের ছাড়াল ১০০ ডলার

ডেস্ক, রাজনীতি ডটকম
ইরান যুদ্ধের জের ধরে জ্বালানি সংকটের মুখে পড়েছে বাংলাদেশও। প্রতীকী ছবি

ইরান যুদ্ধ জুড়ে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও ঘনীভূত হওয়ায় আন্তর্জাতিক বাজারে আবারও ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়িয়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। ইরানে নতুন করে যুক্তরাষ্ট্রের হামলার পর কূটনৈতিক সমাধানের আশা অনেকটাই ম্লান হয়ে পড়েছে।

বিশ্লেষকদের আশঙ্কা, পরিস্থিতি যেদিকেই গড়াক না কেন, বৈশ্বিক জ্বালানি বাজার এখন এমন এক অবস্থায় পৌঁছেছে যেখান থেকে সহজে স্বাভাবিক অবস্থায় ফেরা কঠিন হতে পারে।

গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, মঙ্গলবার যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ কেন্দ্র ও মাইন পেতে ব্যবহৃত নৌ যানে হামলার খবর প্রকাশের পর আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম আবারও ১০০ ডলারের ওপরে উঠে যায়। এর আগে সোমবার ব্রেন্টের দাম ছিল প্রায় ৯৭ ডলার।

ইরান যুদ্ধ ও হরমুজ প্রণালি দিয়ে জ্বালানি পরিবহন কার্যত বন্ধ হয়ে যাওয়ার কারণে গত মাসের শেষ দিকে তেলের দাম ১২৬ ডলার পর্যন্ত পৌঁছেছিল। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে অনেক ব্যবসায়ী ও বিনিয়োগকারী এখনো সম্ভাব্য কূটনৈতিক সমাধানের আশায় ছিলেন। তাদের ধারণা ছিল, সমঝোতা হলে উপসাগরীয় দেশগুলো আবারও উৎপাদন ও রপ্তানি বাড়াতে পারবে।

কিন্তু বাজার পর্যবেক্ষকদের মতে, দীর্ঘদিনের সরবরাহ ব্যাহত হওয়ায় বিশ্ব জুড়ে তেল ও জ্বালানির মজুত দ্রুত কমে যাচ্ছে। একই সঙ্গে গ্রীষ্মকালীন ভ্রমণ মৌসুম সামনে থাকায় পরিবহন জ্বালানির চাহিদাও বাড়ছে।

জ্বালানি বিশ্লেষণা প্রতিষ্ঠান এইচএফআই রিসার্চ গত সপ্তাহে সতর্ক করে বলেছে, বাজার এখন ‘ফিরে যাওয়ার সীমা’ অতিক্রম করেছে এবং আগামী মাসের শুরুতেই বড় ধরনের ধাক্কা দেখা দিতে পারে।

ডাচ ব্যাংক রাবোব্যাংকের বৈশ্বিক কৌশলবিদ মাইকেল এভরি বলেন, ‘প্রতিবারই মনে হচ্ছে এবার হয়তো সমাধান হবে, এবার জ্বালানি প্রবাহ স্বাভাবিক হবে। কিন্তু বাস্তবে বারবারই সেই আশা ভেঙে যাচ্ছে।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার প্রধান ফাতিহ বিরোল সতর্ক করে বলেছেন, জুলাই ও আগস্টে বিশ্ব এমন এক ‘রেড জোনে’ পৌঁছাতে পারে যেখানে উৎপাদনের তুলনায় তেলের ব্যবহার অনেক বেশি হয়ে যাবে। সে ক্ষেত্রে জরুরি পদক্ষেপ নিতে হতে পারে।

বিশ্বের অন্যতম বৃহৎ তেল কোম্পানি সৌদি আরামকো জানিয়েছে, হরমুজ প্রণালি আরও কয়েক সপ্তাহ বন্ধ থাকলে বাজারে ‘তেল সরবরাহ সংকট’ আগামী বছর পর্যন্ত গড়াতে পারে।

সংকটের আগে প্রতিদিন প্রায় দুই কোটি ব্যারেল তেল এই প্রণালি দিয়ে পরিবহন হতো। বর্তমানে উপসাগরীয় অঞ্চলের উৎপাদন থেকে প্রতিদিন প্রায় এক কোটি ৪০ লাখ ব্যারেল সরবরাহ কমে গেছে। জরুরি মজুত থেকে তেল ছাড়ার মাধ্যমে এর একটি অংশ সামাল দেওয়া হলেও জুলাইয়ের পর সেই মজুতও শেষ হওয়ার আশঙ্কা রয়েছে।

মার্কিন বিনিয়োগ ব্যাংক জেপি মরগ্যান জানিয়েছে, বৈশ্বিক তেল মজুত এরই মধ্যে ‘সংকটজনকভাবে কম’ পর্যায়ে নেমে এসেছে। তাদের মতে, এমনকি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সমঝোতা হয়ে হরমুজ দিয়ে স্বাভাবিক পরিবহন চালু হলেও বাজারে সরবরাহের চাপ থেকেই যাবে।

এদিকে ইউরোপেও গ্যাসের মজুত নিয়ে উদ্বেগ বাড়ছে। এইচএসবিসি ব্যাংক বলছে, বর্তমানে ইউরোপের গ্যাস সংরক্ষণাগার মাত্র ৩৭ শতাংশ পূর্ণ, যা পাঁচ বছরের গড়ের তুলনায় অনেক কম। ফলে গ্রীষ্মের শেষভাগে গ্যাসের দাম আরও অস্থির হয়ে উঠতে পারে।

উচ্চ জ্বালানি দামের প্রভাব সাধারণ ভোক্তাদের ওপরও পড়তে শুরু করেছে। যুক্তরাজ্যে পেট্রোলের দাম মধ্যপ্রাচ্য সংঘাত শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। একই সঙ্গে গ্যাসের দাম বেড়ে যাওয়ায় দেশটিতে গড় পারিবারিক জ্বালানি ব্যয় বছরে আরও প্রায় ২০৯ পাউন্ড বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement