ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির সম্ভাবনায় বিশ্ববাজারে কমলো তেলের দাম

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ২৫ মে ২০২৬, ১৩: ৩২
প্রতীকী ছবি

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনার খবরে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। একই সঙ্গে এশিয়ার পুঁজিবাজারও চাঙ্গা হয়েছে।

বিবিসির খবরে বলা হয়েছে, সোমবার (২৫ মে) এশিয়ার বাজারে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম (আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুড) ৫ শতাংশ কমে ৯৮ দশমিক ৩৬ ডলারে নেমে এসেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রে লেনদেন হওয়া অপরিশোধিত তেলের দাম ৫ দশমিক ৩ শতাংশ কমে দাঁড়িয়েছে ৯১ দশমিক ৫০ ডলারে।

আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, তেলের দাম কমে যাওয়ার পেছনে ভূমিকা রেখেছে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তিচুক্তির সম্ভাবনা। গত ১১ এপ্রিল দুই দেশের মধ্যে পাকিস্তানের মধ্যস্থতায় দীর্ঘ ২১ ঘণ্টার আলোচনা নিস্ফল হলে অচলাবস্থা তৈরি হয়। এর মধ্যে বিভিন্ন মাধ্যমে ইরান ও যুক্তরাষ্ট্রের আলোচনা হলেও তাতে খুব কাজ হয়নি।

এর মধ্যে সবশেষ যুক্তরাষ্ট্রের দেওয়া এক শান্তিচুক্তির পরিপ্রেক্ষিতে ইরান জবাব দিলে অচলাবস্থা নিরসনের সম্ভাবনা দেখা দিয়েছে। দুই দেশই এখনো নিজ নিজ অবস্থানে অনড় রয়েছে। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গত শনিবারের বক্তব্যে এর মধ্যেও আশার আলো দেখা গেছে।

শনিবার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাকে ট্রাম্প লিখেছেন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ কয়েকটি দেশের নেতাদের সঙ্গে শান্তি সম্পর্কিত সমঝোতা স্মারক নিয়ে তার ‘খুব ভালো আলোচনা’ হয়েছে। যুক্তরাষ্ট্র, ইরান ও সংশ্লিষ্ট অন্যান্য দেশের মধ্যে চুক্তির অধিকাংশ বিষয় নিয়ে আলোচনা শেষ হয়েছে।

চুক্তির নানা শর্ত নিয়ে বিস্তারিত কিছু না জানালেও ট্রাম্প বলেছেন, যেকোনো সমঝোতা অবশ্যই ইরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখবে। পরদিন রোববার আবার তিনি ট্রুথ সোশ্যালে লিখেছেন, দুই পক্ষকেই সময় নিতে হবে এবং সঠিকভাবে এগোতে হবে। কোনো ভুল করা চলবে না।

ইরানের দিক থেকেও এ চুক্তি নিয়ে ইতিবাচক মন্তব্য এসেছে। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, গত এক সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান কিছুটা কাছাকাছি এসেছে। এর অর্থ এই নয় যে গুরুত্বপূর্ণ সব ইস্যুতে সমঝোতা হয়ে গেছে।

এদিকে সম্ভাব্য চুক্তির আওতায় গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এ খবরের প্রভাব পড়েছে পুঁজিবাজারে। জাপানের নিক্কেই ২২৫ সূচক ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ইতিহাসে প্রথমবার ৬৫ হাজার পয়েন্ট ছাড়িয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি ইরান যুদ্ধ শুরুর পর থেকেই হরমুজ প্রণালি কার্যত বন্ধ রয়েছে। এ নৌ পথ দিয়ে বিশ্বের প্রায় ২০ শতাংশ অপরিশোধিত জ্বালানি তেল ও এলএনজি পরিবাহিত হয়ে থাকে। ফলে এই নৌ রুট বন্ধ থাকার বড় ধাক্কা লেগেছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে। বহু দেশে জ্বালানি তেলের দাম বেড়েছে। বহু দেশে তেলের সংকট তীব্র হওয়ার রেশনিং করে তেল বিক্রি করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

ভরিতে আরও ২১৫৮ টাকা কমলো সোনার দাম

বাজুস সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, শুক্রবার সকাল ৯টায় বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের সভায় সর্বসম্মতিক্রমে সোনার নতুন দাম নির্ধারণ করা হয়। তেজাবী স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমে যাওয়ায় এ সিদ্ধান্ত নিয়েছে।

৪ দিন আগে

বিশ্ববাজারে ১০০ ডলার ছাড়াল অপরিশোধিত তেলর দাম

মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সরবরাহ শৃঙ্খলে বড় ধরনের ব্যাঘাত ঘটায় বিশ্বজুড়ে তেলের মজুত দ্রুত কমছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসন (ইআইএ) চলতি ও আগামী বছরের জন্য তেলের গড় মূল্যের পূর্বাভাস সংশোধন করে তা আরও বাড়িয়েছে।

৫ দিন আগে

বসুন্ধরা মেডিকেল সিটি প্রকল্পের শেয়ার বিক্রি শুরু

তানভীর বসুন্ধরা গ্রুপের (টিবিজি) ব্যবস্থাপনা পরিচালক আহমেদ ইব্রাহিম সোবহান এই মেলার উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, এস রহমান প্রোপার্টিজের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে এমন একটি গুরুত্বপূর্ণ চিকিৎসা অবকাঠামো গড়ে তোলা হবে, যা স্থানীয় জনগণের সেবার পাশাপাশি দেশের স্বাস্থ্য খাতের উন্নয়নেও ভূমিক

৬ দিন আগে

আগস্টের পর সেপ্টেম্বরেও বাড়ল জেট ফুয়েলের দাম

আগস্টে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছিল ২৮ টাকা ৫৩ পয়সা। সেপ্টেম্বরে এসে সে দাম বাড়ল প্রতি লিটারে আরও ৬ টাকা ১৩ পয়সা। এর ফলে উড়োজাহাজের এই জ্বালানির প্রতি লিটারের দাম ১৫৯ টাকা ৫২ পয়সা থেকে বেড়ে হয়েছে ১৬৫ টাকা ৬৫ পয়সা।

৬ দিন আগে
Advertisement