স্পেসএক্সের আইপিওতে ইতিহাস, বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার ইলন মাস্ক

ডেস্ক, রাজনীতি ডটকম
ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ারের খেতাব পেতে যাচ্ছেন প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক। তার মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান স্পেসএক্সের রেকর্ড ৭৫ বিলিয়ন ডলারের প্রাথমিক শেয়ার বিক্রি (আইপিও) মাস্কের সম্পদকে এক ট্রিলিয়ন ডলারের গণ্ডি পেরিয়ে নিয়ে যাচ্ছে।

বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার অনুষ্ঠিত এই আইপিও বিনিয়োগকারীদের মধ্যে ব্যাপক আগ্রহের জন্ম দিয়েছে। শেয়ার বিক্রির আগে মাস্কের সম্পদের পরিমাণ ছিল প্রায় ৭৮০ বিলিয়ন ডলার। তবে স্পেসএক্সের নতুন মূল্যায়নের ফলে তার সম্পদের বড় অংশ এখন কোম্পানিটির শেয়ারের ওপর নির্ভরশীল।

হিসাব অনুযায়ী, শুক্রবার শেয়ার লেনদেন শুরু হলে তার মোট সম্পদের পরিমাণ ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারেরও বেশি হতে পারে।

বিশ্লেষকদের মতে, বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তির সম্পদের পরিমাণ যেখানে ৩০০ বিলিয়ন ডলারের আশপাশে, সেখানে মাস্কের সম্পদ সেই অঙ্কের তিন গুণেরও বেশি। ফলে বৈশ্বিক সম্পদবৈষম্য নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়ায় জন্ম নেওয়া ৫৪ বছর বয়সী মাস্ক প্রযুক্তি জগতে নিজের অবস্থান গড়ে তোলেন বৈদ্যুতিক গাড়ি নির্মাতা টেসলা ও স্পেসএক্সের মাধ্যমে। পরে ২০২২ সালে সামাজিক যোগাযোগমাধ্যম টুইটার (বর্তমান এক্স) কিনে তিনি রাজনীতি, অভিবাসন, সরকারি ব্যয় ও মতপ্রকাশের স্বাধীনতার মতো বিষয়ে অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্বে পরিণত হন।

মাস্কের রাজনৈতিক সম্পৃক্ততাও কম বিতর্কের জন্ম দেয়নি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনে পরামর্শক হিসেবে কাজ করার সময় তাকে ঘিরে সমালোচনা বাড়ে। একই সময়ে বিভিন্ন দেশে টেসলার বিক্রি কমে যায় এবং কোম্পানিটি বয়কটের মুখেও পড়ে।

তবে সমর্থকদের মতে, অসম্ভবকে সম্ভব করার ইতিহাসই মাস্কের সবচেয়ে বড় শক্তি। টেসলার মাধ্যমে বৈদ্যুতিক গাড়িকে মূলধারায় নিয়ে আসার পর এখন অনেক বিনিয়োগকারী বিশ্বাস করছেন, মহাকাশ প্রযুক্তি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রেও তিনি একই ধরনের বিপ্লব ঘটাতে পারবেন।

বাজার বিশ্লেষকদের ভাষায়, স্পেসএক্সের বর্তমান মূল্যায়নের পেছনে শুধু আর্থিক সূচক নয়, কাজ করছে ‘ইলন প্রিমিয়াম’— অর্থাৎ মাস্কের দূরদর্শিতা ও উচ্চাভিলাষের প্রতি বিনিয়োগকারীদের আস্থা। সমালোচনা ও বিতর্ক সত্ত্বেও সেই আস্থাই তাকে বিশ্বের প্রথম ট্রিলিয়নেয়ার হওয়ার পথে এগিয়ে দিয়েছে।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে