২ মাসের এডিপি বাস্তবায়ন জুলাই আন্দোলনের সময়ের চেয়েও কম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
পরিকল্পনা কমিশনের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)।

চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম দুই মাস জুলাই ও আগস্টে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হার ২ দশমিক ৩৯ শতাংশ। অর্থবছরের শুরুর দিকে এডিপি বাস্তবায়নের হার এমনিতেই কম থাকে। তবে এবার এ দুই মাসে এডিপির বাস্তবায়ন গত বছরের জুলাই আন্দোলনের অস্থিতিশীল রাজনৈতিক প্রেক্ষাপটের জুলাই-আগস্ট মাসের চেয়েও পিছিয়ে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) এডিপি বাস্তবায়নের সবশেষ এ তথ্য প্রকাশ করেছে পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি)। তাদের তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম দুই মাসে যেখানে এডিপি বাস্তবায়ন তথা অর্থ ব্যয় মোট বরাদ্দের ২ দশমিক ৩৯ শতাংশ, সেখানে গত অর্থবছরে তা ছিল ২ দশমিক ৫৭ শতাংশ।

টাকার অঙ্ক বলছে, গত অর্থবছরের জুলাই-আগস্টে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে সাত হাজার ১৪৩ কোটি ৮ লাখ টাকা খরচ হয়েছিল। এ বছরের জুলাই-আগস্টে এই খরচ কমে দাঁড়িয়েছে পাঁচ হাজার ৭১৪ কোটি ৮৩ লাখ টাকায়।

অর্থবছরের প্রথম দুই মাসের মধ্যে এবারের আগস্টে এডিপি বাস্তবায়নের খরচ গতবারের চেয়ে কিছুটা বেশি হয়েছে। তবে দুই জুলাইয়ের হিসাবে এ বছরের জুলাই অনেকটাই পিছিয়ে রয়েছে। আইএমইডির পরিসংখ্যান বলছে, এ অর্থবছরের জুলাইয়ে বরাদ্দের শূন্য দশমিক ৬৯ শতাংশ ব্যয় হয়েছে, যা আগের অর্থবছরের একই মাসে ছিল ১ দশমিক ০৫ শতাংশ।

গত অর্থবছরের তুলনায় এ অর্থবছরে বাজেটের আকার কিছুটা কম। তারপরও এডিপি বাস্তবায়নের হার এত কম হওয়াকে ভালো লক্ষণ মনে করছেন না অর্থনীতিবিদরা। এমনকি পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছ থেকেও এসেছে এ বক্তব্য।

জুলাইয়ের এডিপি বাস্তবায়ন নিয়ে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) বৈঠকের পর ব্রিফিংয়ে পরিকল্পনা উপদেষ্টা বলেছিলেন, জুলাই মাসে প্রকল্পের বাস্তবায়নের তথ্য হাতে এসেছে। দেখলাম, এটা ১ শতাংশেরও কম। এটা গত বছরের থেকেও কম। এটা ভালো লক্ষণ না। গতবছর তো অনেক কারণে প্রকল্প বাস্তবায়নে ধীর গতি ছিল। এ বছর আরও গতিশীল হওয়ার কথা। আগের বছরের অজুহাত এ বছর দেওয়া চলবে না।

অর্থনীতিবিদরা জানান, অর্থবছরের প্রথম দিকে উন্নয়ন কর্মকাণ্ডে অর্থছাড় কম হয় বলে বাস্তবায়নও কম থাকে। পরে অর্থবছর এগোতে থাকলে বরাদ্দ ও খরচ তথা বাস্তবায়ন দুই-ই বাড়ে। তারপরও গত অর্থবছরের তুলনায় চলতি অর্থবছরের শুরুতে প্রকল্প বাস্তবায়নে এত ধীরগতি নিয়ে প্রশ্ন তুলেছেন তারা।

কেননা গত জুলাই-আগস্টে দেশে ছাত্র-জনতার অভ্যুত্থান পরিস্থিতিতে কাজ করার সুযোগই ছিল একদম কম। সে তুলনায় অন্তর্বর্তী সরকারের এক বছর পূর্ণ হওয়ার পর দেশ এখন অনেকটাই স্থিতিশীল রয়েছে। ফলে এডিপি বাস্তবায়নের হার এত কম হওয়াকে অস্বাভাবিক মনে করছেন তারা।

Ad
Ad
ad
ad
ad

অর্থের রাজনীতি থেকে আরও পড়ুন

বিএসইসির ১৭ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর, বেতন কমল ৫ জনের

অর্থ মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত বছর বিএসইসির তৎকালীন চেয়ারম্যানকে অবরুদ্ধ করার ঘটনায় ২৩ কর্মকর্তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছিল মন্ত্রণালয়। তাদের মধ্যে ২২ জনের বিষয়ে মঙ্গলবার সিদ্ধান্ত নিয়েছে কমিশন।

৩ দিন আগে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম ৬ সপ্তাহের মধ্যে সর্বোচ্চ

৩ দিন আগে

শেয়ারবাজারে মার্জিন অর্থায়নে বড় পরিবর্তন, ইক্যুইটি-ঋণের অনুপাত সর্বোচ্চ ১:১

সংশোধিত বিধানে কোনো মার্জিন অর্থায়নকারী গ্রাহকের ইক্যুইটির চেয়ে বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না। অর্থাৎ গ্রাহকের ইক্যুইটি ও মার্জিন অর্থায়নের অনুপাত সর্বোচ্চ ১:১ থাকবে। পাশাপাশি কোনো মার্জিন অর্থায়নকারী তার প্রকৃত মূলধন বা নিট সম্পদের চারগুণের বেশি মার্জিন অর্থায়ন করতে পারবে না।

৩ দিন আগে

ঋণনির্ভরতা কমাতে রাজস্ব ব্যবস্থায় বড় সংস্কারের কথা জানালেন অর্থমন্ত্রী

মঙ্গলবার (১৮ আগস্ট) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে রাজস্ব সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

৩ দিন আগে