বাণিজ্য সচিব মাহবুবুর রহমান এএফপিকে বলেন, আমরা পারস্পরিক বাণিজ্য চুক্তির একটি খসড়া চূড়ান্ত করেছি। সরকার উভয় পক্ষের জন্য লাভজনক একটি চুক্তিতে পৌঁছাতে আশাবাদী।
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনাল পরিচালনায় সাইফ পাওয়ারটেকের চুক্তির মেয়াদ শেষ হচ্ছে। আগামী ৬ মাসের জন্য বাংলাদেশ নৌবাহিনী বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে-এ তথ্য জানিয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন।
এতে বলা হয়েছে, মো. জাকির হোসেন ১৮ জুন দেওয়া চিঠি অনুযায়ী রাজস্ব আদায় বৃদ্ধির স্বার্থে ২১ ও ২৮ জুন শনিবার জাতীয় রাজস্ব বোর্ড এবং এর অধীন কাস্টমস ও ভ্যাট এবং আয়করসহ রাজস্ব আদায়ের সঙ্গে সম্পৃক্ত অন্যান্য সব দপ্তর খোলা রাখার নির্দেশ অমান্য করেন।
নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম বেড়ে এক লাখ ৬৪ হাজার ২৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম এক লাখ ৪০ হাজার ৮৩১ টাকা নির্ধারণ করা হয়েছে।
এক বছরের ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে ২৭ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। শতাংশের হারে বছরের ব্যবধানে রেমিট্যান্স বেড়েছে ১০ দশমিক ৯৮ শতাংশ।
এবারের বাজেটের আকার ধরা হয়েছে সাত লাখ ৯০ হাজার কোটি টাকা। এই বাজেট চলতি ২০২৪-২৫ অর্থবছরের মূল বাজেটের তুলনায় সাত হাজার কোটি টাকা কম। আগের অর্থবছরের তুলনায় বাজেটের আকার কমে যাওয়ার নজির এই প্রথম।
বিএফআইইউ জানায়, শওকত আলীর পাশাপাশি তার স্ত্রী ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ভাইস চেয়ারম্যান তাসমিয়া আম্বারীন, মেয়ে ও ইস্টার্ন ব্যাংকের পরিচালক জারা নামরীন এবং ছেলে মো. জারান আলী চৌধুরীর নামে থাকা সব ব্যাংক হিসাব ৩০ দিনের জন্য স্থগিত করা হয়েছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির শরিয়াহ সুপারভাইজরি কাউন্সিলের সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৯ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়।
ব্যাংক হলিডে উপলক্ষে আগামীকাল মঙ্গলবার (১ জুলাই) দেশের সকল ব্যাংকে গ্রাহক লেনদেন বন্ধ থাকবে। এদিন বন্ধ থাকবে শেয়ারবাজারের লেনদেনও। তবে বাংলাদেশ ব্যাংকসহ সব ব্যাংকের প্রধান কার্যালয় ও গুরুত্বপূর্ণ শাখা খোলা থাকবে।
এ দিন সকালে এনবিআর চেয়ারম্যান মো. আব্দুর রহমান খানও কার্যালয়ে উপস্থিত হয়েছেন বলে জানা গেছে। তাকে অপসারণের দাবিতেই এত দিন আন্দোলন করছিলেন এনবিআর কর্মকর্তারা।
কর্মকর্তা-কর্মচারীদের চলমান আন্দোলনের অংশ হিসেবে দ্বিতীয় দিনের মতো আজ রবিবারও চলছে ‘কমপ্লিট শাটডাউন’ ও ‘মার্চ টু এনবিআর কর্মসূচি’। রাজস্ব বোর্ডের সংস্কার রোধ ও চেয়ারম্যানের অপসারণের দাবিতে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে আন্দোলনকারীরা আগারগাঁওয়ের প্রধান কার্যালয়ের বাইরে অবস্থান নেন তারা। এতে
এর মধ্যে রাষ্ট্র মালিকানাধীন ব্যাংকের মাধ্যমে এসেছে ৫৫ কোটি ৬৫ লাখ ডলার, বিশেষায়িত দুই ব্যাংকের মধ্যে কৃষি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ কোটি ১২ লাখ ডলার।
এনবিআরের আন্দোলনকারী কর্মকর্তাদের সঙ্গে আজ রোববার কোনো বৈঠক হচ্ছে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। তিনি বলেন, কর্মকর্তারা শাটডাউন কর্মসূচি পালন করতে চাইলে করুক।
এনবিআর চেয়ারম্যানের অপসারণের দাবিতে কমপ্লিট শাটডাউন ও মার্চ টু এনবিআর কর্মসূচি পালন করছেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও কর্মচারীরা। এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে এই কর্মসূচি চলছে। চেয়ারম্যানের অপসারণ না হওয়া পর্যন্ত ঘর ফিরবেন না বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।
জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর তথ্যের ভিত্তিতে বৃহষ্পতিবার (২৬ জুন) বিকেলে বেনাপোল স্থলবন্দরের ২৬ নং শেড হতে পণ্য চালানটি আটক করে বেনাপোল কাস্টমস কর্তৃপক্ষ। এ সময় ৬ বস্তা বিভিন্ন ধরনের ঘোষণা ছাড়াই আনা আমদানি পণ্য আটক করা হয়েছে।
তিনটি আন্তর্জাতিক ঋণদাতা সংস্থার অর্থ পাওয়ায় দেশের বৈদেশিক মুদ্রার মোট রিজার্ভ ৩০ বিলিয়ন মার্কিন ডলার ছাড়িয়েছে। বৈদেশিক মুদ্রার মজুদের এই অংক গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ। এর আগে ২০২৩ সালের জুনে রিজার্ভ ছিল ৩০ বিলিয়ন ডলার।
বৃহস্পতিবার (২৬ জুন) ইসলামী ব্যাংক টাওয়ারে অনুষ্ঠিত সভায় ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ সভাপতিত্ব করেন।