চলতি ২০২৩-২৪ অর্থবছরের ১১ মাসে সকল পণ্য থেকে রপ্তানি আয় দাঁড়িয়েছে ৫ হাজার ১৫৪ কোটি ডলার। প্রবৃদ্ধি ২.০১ শতাংশ। তবে গত মে মাসে পোশাক রপ্তানি হয়েছে ৩৩৫ কোটি ডলারের, যা আগের বছরের থেকে ১৭.১৯ শতাংশ কম।
জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হচ্ছে আজ বুধবার। এটি চলতি দ্বাদশ জাতীয় সংসদের তৃতীয় এবং প্রথম বাজেট অধিবেশন। আগামীকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) জন্য ৬ হাজার মেট্রিক টন মসুর ডাল কেনার অনুমোদন দিয়েছে সরকার।মঙ্গলবার (৪ জুন) সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাবের অনুমোদন দেয়া হয়।
বিশ্লেষকেরা বলেন, মূল্যস্ফীতি এক ধরনের কর; ধনী-গরিব-নির্বিশেষে সবার ওপর চাপ সৃষ্টি করে মূল্যস্ফীতি। আয় বৃদ্ধির তুলনায় মূল্যস্ফীতির হার বেশি হলে গরিব ও মধ্যবিত্তরা সংসার চালাতে ভোগান্তিতে পড়ে। গত দুই বছর ধরে চলা এই উচ্চ মূল্যস্ফীতির কারণে মানুষের ক্রয়ক্ষমতা কমেছে। প্রভাব পড়ছে মানুষের যাপিত জীবনে।
খাত সশ্লিষ্টরা বলছেন, বিশ্ব বাজারে কাঁচামালের মূল্যবৃদ্ধি, জাহাজীকরণ ব্যয় বৃদ্ধি, ডলার বাজারে অস্থিরতা এবং গ্যাসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি এ খাতের কোম্পানিগুলোর জন্য বাধা স্বরূপ। তাছাড়া দেশের বাজারে চাহিদার তুলনায় এ খাতে উৎপাদন বেশি হওয়ায় বেশিরভাগ কোম্পানির বিক্রি ধারাবাহিকভাবে কমছে। এ বিক্রি হ্রাস ও
ভোলাহাটের আমচাষি শরিফুল ইসলাম জানান, এ বছর তারা বিভিন্ন জাতের গুটি আম আকারভেদে মণপ্রতি ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকায় এবং গোপালভোগ আম মণপ্রতি ২ হাজার ৫০০ থেকে ২ হাজার ৮০০ টাকায় বিক্রি করছেন। তবে বাজারে ক্রেতা খুবই কম।
আলুর দাম বাড়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, বিশ্বের ৯৩টি দেশের মধ্যে বাংলাদেশে আলুর দাম কম। এছাড়াও আসন্ন ঈদে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে স্থানীয় প্রশাসনের মাধ্যমে বাজার মনিটরিং করা হচ্ছে।
খাত-সংশ্লিষ্টরা বলছেন, গত এক বছরেরও বেশি সময় ধরে পর্যটন খাতে মানুষের ভালো আগ্রহ দেখা গেছে। ফলে হোটেল ও রিসোর্টগুলোতে দীর্ঘদিন ধরে যে মন্দাভাব ছিল, তা কেটে গেছে। দেশের পাশাপাশি আন্তর্জাতিক পর্যটকরাও এখন বাংলাদেশে আসছেন। ব্যবসার কাজেও বাংলাদেশে বিদেশিদের আসা ও যাওয়া গত কয়েক বছরে দ্বিগুণ বেড়েছে। আর বি
দেশে প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ৭৫ পয়সা, পেট্রোল ও অকটেনের দাম লিটারের আড়াই টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। নতুন দাম আজ (১ জুন) থেকে কার্যকর হবে। জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ করে গত বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়।
তারই ধারাবাহিকতার প্রাইসিং ফর্মুলার আলোকে ভোক্তা পর্যায়ে ডিজেল ও কেরোসিনের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১০৭ টাকা হতে শূন্য দশমিক ৭৫ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১০৭ দশমিক ৭৫ টাকা, পেট্রোলের বিদ্যমান মূল্য লিটার প্রতি ১২৪ দশমিক ৫০ টাকা হতে ২ দশমিক ৫০ টাকা বৃদ্ধি করে লিটার প্রতি ১২৭ টাকা এবং অকটেনের বিদ্
এবার চতুর্থ দফায় জুন মাসের জন্য ঘোষিত দামে প্রতি লিটার ডিজেলে ও কেরোসিনে দাম বেড়েছে ৭৫ পয়সা। পেট্রল ও অকটেনের দাম বেড়েছে লিটারে আড়াই টাকা। জ্বালানি তেলের নতুন দাম ১ জুন থেকে কার্যকর হবে।
‘ম্যাঙ্গো ক্যালেন্ডার’ অনুযায়ী গত ২৫ মে থেকে রাজশাহীর বাজারে নামানো শুরু হয়েছে গোপালভোগ আম। এর আগে জ্যৈষ্ঠের শুরুতেই গত ১৫ মে থেকে গুটি জাতীয় আম দিয়ে শুরু হয় চলতি মৌসুমে আম পাড়া, সংরক্ষণ এবং বাজারজাতকরণ। তবে ১৬ দিন পেরিয়ে গেলেও আমের প্রধান মোকাম বানেশ্বর হাটে তেমনভাবে এ ফলের দেখা মেলেনি।
সরকারের আশানুরূপ রাজস্ব আদায় হচ্ছে না। অথচ ডলারের বিনিময় হার এবং সুদহার বৃদ্ধির কারণে খরচ বাড়ছে। আবার গত মার্চ পর্যন্ত সঞ্চয়পত্রে সরকারের ঋণ আগের অর্থবছরের চেয়ে ১২ হাজার ৪৫৪ কোটি টাকা কমেছে। সরকারের অন্যান্য খরচও বেড়েছে।
অনুকূল পরিবেশে চলতি ২০২৪ সালের শুরুটা বেশ ভালোভাবে অতিবাহিত হয়েছে চামড়া খাতের কোম্পানিগুলোর। বছরের প্রথম তিন মাসে (জানুয়ারি-মার্চ) এ খাতের অধিকাংশ কোম্পানির ব্যবসায় প্রবৃদ্ধি এসেছে। একইসঙ্গে বিভিন্ন ব্যয় বহন শেষে ভালো কর পরবর্তী নিট মুনাফা লুফে নিয়েছে তারা। বিশেষ করে পুঁজিবাজারে তালিকাভুক্ত এ খাতের
আহসানুল ইসলাম টিটু বলেন, ‘আপনারা জানেন অ্যামাজন সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম। আমরা সেন্টার ওয়্যারহাউস তৈরি করবো। তারা সেখান থেকে পণ্যগুলো সংগ্রহ করবে। এরপর তারা সেগুলো আঞ্চলিকভাবে এবং আন্তর্জাতিকভাবে বিক্রি করবে।’
তথ্যে দেখা যায়, চলতি মে মাসের ২৪ দিনে প্রবাসীদের পাঠানো আয় আগের এপ্রিল ও আগের বছরের মে মাসে পাঠানো প্রবাসী আয়ের চেয়ে বেশি। ২০২৩ সালের মে মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন পাঁচ কোটি ৬৩ লাখ ৮৮ হাজার ৬৬৭ মার্কিন ডলার। আর চলতি বছরের এপ্রিল অর্থাৎ আগের মাসে প্রবাসীরা প্রতিদিন দেশে পাঠিয়েছিলেন ছয়
তিনি আরও বলেন, আইএমএফ খেলাপি ঋণ কমিয়ে আনার বিষয়ে সরকারকে পরামর্শ দিয়েছে। আমরা সে অনুযায়ী ঋণখেলাপিদের বিরুদ্ধে ব্যবস্থা নেব। আমি ঋণখেলাপিদের ধরতে চাই।