নান্দাইলে বিতরণ না হওয়ায় ভিডব্লিউবির বিপুল পরিমাণ চাল নষ্ট

নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
আপডেট : ১২ মার্চ ২০২৬, ১৪: ৪৪
নান্দাইলের রাজগাতী ইউনিয়ন পরিষদের গুদামে পোকায় খাওয়া চাল মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। ছবি: রাজনীতি ডটকম

ময়মনসিংহের নান্দাইল উপজেলার রাজগাতী ইউনিয়নে দুস্থ নারীদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচি ভালনারেবল উইমেন বেনিফিট (ভিডব্লিউবি) প্রকল্পের বরাদ্দ করা বিপুল পরিমাণ চাল সময়মতো বিতরণ করা হয়নি। ফলে পোকায় খাওয়ায় বিপুল পরিমাণ চাল নষ্ট হয়ে মানুষের খাবারের অনুপযোগী হয়ে পড়েছে।

রাজগাতী ইউনিয়ন পরিষদের (ইউপি) অস্থায়ী কার্যালয় জামতলা বাজারে অবস্থিত। মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে ইউপির গুদামে গিয়ে বিপুল পরিমাণ চাল নষ্ট হওয়ার চিত্র দেখা যায়। গুদামে ছড়িয়ে থাকা চালের ওপর দিয়ে বড় বড় পোকা চলাফেরা করছে। অনেক বস্তা ইঁদুরে কেটে ফেলায় সেগুলো গুদামের বাইরে ফেলে রাখা হয়েছে।

গুদামে পোকায় খাওয়া চাল দেখে স্থানীয়দের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা যায়। পাছদরিল্লা গ্রামের বাসিন্দা মিল্টন মিয়া ও ইব্রাহীম মিয়া বলেন, ‘গরিব মানুষ খেতে পায় না, আর এখানে চাল পড়ে থেকে নষ্ট হচ্ছে। এর জন্য যারা দায়ী, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গুদামে থাকা চালগুলো ভিডব্লিউবি প্রকল্পের জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসের বরাদ্দ। নিয়মিত বিতরণ না করায় এর আগের চার থেকে পাঁচ মাসের চালও গুদামে মজুদ করে রাখা হয়েছে। দীর্ঘদিন ধরে সংরক্ষণের অভাবে চাল পচে গিয়ে গুদামের ভেতরে দুর্গন্ধ ছড়াচ্ছে এবং তা মানুষের খাওয়ার অনুপযোগী হয়ে পড়েছে।

গুদাম পাহারার দায়িত্বে থাকা গ্রাম পুলিশের সদস্য নজরুল ইসলাম বলেন, ‘আমাকে শুধু গুদাম পাহারা দিতে বলা হয়েছে। চাল নষ্ট হয়ে গেলে আমার কিছু করার নেই।’

এলাকার কয়েকজন বাসিন্দা জানান, রাজগাতী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইফতেখার মমতাজ খোকন বিগত সরকারের পতনের পর গ্রেপ্তার হন এবং পরে তাকে পদ থেকে বরখাস্ত করা হয়। এরপর ইউনিয়ন পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয় নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও)।

উপকারভোগীদের মূল অভিযোগ ইউপির বর্তমান সচিব সুব্রত চক্রবর্তীর বিরুদ্ধে। তারা জানান, সুব্রত চক্রবর্তী নিয়মিত কার্যালয়ে উপস্থিত না থাকায় চাল বিতরণে বিঘ্ন ঘটছে। তবে ইউপিতে নিয়মিত না আসার অভিযোগ অস্বীকার করেন সচিব সুব্রত চক্রবর্তী।

তিনি বলেন, উপজেলা পরিষদে কাজ থাকলে কোনো কোনো দিন দেরি হতে পারে। যান। সরকারি বরাদ্দের বিপুল পরিমাণ চাল নষ্ট হওয়ার বিষয়ে তার ভাষ্য, ‘উপকারভোগীরা চাল নিতে না এলে আমার কী করার আছে।’

তবে উপকারভোগীদের বক্তব্য ভিন্ন। তারা জানান, বরাদ্দের চাল কখন আসে সে বিষয়ে তাদের কোনোভাবে জানানো হয় না। কাশিনগর গ্রামের উপকারভোগী বিলকিছ আক্তারের চাল নিতে তার খালা হাসনা আক্তার মঙ্গলবার ইউপিতে এসে বলেন, ‘কখন চাল আসে আমাদের জানানো হয় না। মানুষের মুখে শুনে চাল নিতে এসেছি।’

আরেক উপকারভোগী সোমা আক্তারও একই অভিযোগ করেন। এ ছাড়া ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য আবদুল কাইয়ুম বলেন, ইউনিয়নে বরাদ্দ এলে তা যদি সদস্যদের জানানো হয়, তাহলে তারা গ্রামে গ্রামে উপকারভোগীদের খবর দিতে পারেন। কিন্তু ইউপি থেকে সময়মতো কোনো তথ্য দেওয়া হয় না।

এ বিষয়ে ইউনিয়ন পরিষদের প্রশাসক ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মনিরুল হক ফারুক রেজা বলেন, তিনি বিস্তারিত জানেন না। এ ছাড়া বরাদ্দের চাল নষ্ট হওয়ার বিষয়টিও এর আগে তাকে কেউ জানাননি।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

আসামির মৃত্যুর গুজবে থানায় হামলা, ৬ পুলিশসহ আহত ১২

বৃহস্পতিবার স্থানীয়ভাবে গুজব ছড়িয়ে পড়ে, রিয়াজ মারা মারা গেছেন। এতে তার স্বজনসহ স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থানায় হামলা চালান। প্রায় শতাধিক মানুষের হামলায় পুলিশ সদস্যরা কোণঠাসা হয়ে পড়েন। এ সময় হামলাকারীরা থানায় কর্তব্যরত সহকারী উপপরিদর্শক (এএসআই) আবদুল হালিমকে মারধর করেন।

২১ ঘণ্টা আগে

পাহাড়ি ঢলে ডুবল গোমতীর চরাঞ্চল, সহস্রাধিক কৃষকের ফসলহানি

সকালে বুড়িচং উপজেলার বালিখাড়া, ভান্তি ও কামারখাড়া এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, চরাঞ্চলের শত শত একর সবজি ক্ষেত পানির নিচে তলিয়ে গেছে। পানির ওপর ভেসে রয়েছে বিভিন্ন ধরনের শাকসবজি। লোকসান কিছুটা কমাতে স্থানীয় কৃষকদের কোমর সমান পানিতে নেমে অপরিপক্ব ফসল কেটে ঘরে তোলার আপ্রাণ চেষ্টা করতে দেখা গেছে।

১ দিন আগে

ধলাই নদীর বাঁধ ভেঙে ভাসছে কমলগঞ্জ, পানিবন্দি ১৫ গ্রাম

রাতের আঁধারে প্রবল স্রোতে নদীর পানি লোকালয়ে প্রবেশ করতে শুরু করলে মুহূর্তের মধ্যে ইসলামপুর, মাধবপুর ও আদমপুর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে মোখাবিল, গোলের হাওর, ভান্ডারিগাঁও, গঙ্গানগর, কোনাগাঁও, বেরীগাঁও, শ্রীপুর, পাতারিগাঁও, কালারায়বিল, আধকানী, ছনগাঁও, বন্দেরগাঁও, তেইতইগাঁও, ভানুবিল ও ঘোর

১ দিন আগে

কিশোরগঞ্জের হাওরে ২৪ ঘণ্টার ব্যবধানে ২টি নৌ ডাকাতি

ভুক্তভোগী সদরঞ্জন দাস জানান, তিনি সুনামগঞ্জের শাল্লা উপজেলার যাত্রাপুর গ্রাম থেকে অন্য এক ব্যক্তিসহ নৌকায় করে হাঁসের বাচ্চা কিনতে কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার দামিহা এলাকায় যাচ্ছিলেন। পথে বর্শিকুড়া-শেরপুর সেতু সংলগ্ন এলাকায় পৌঁছালে মাথায় হেলমেট পরিহিত সাতজনের একটি সশস্ত্র দল দেশীয় অস্ত্রের মুখে তাদের

২ দিন আগে