কিশোরগঞ্জে একদিনে সড়কে শিশুসহ ৭ জনের প্রাণহানি

কিশোরগঞ্জ প্রতিনিধি
মরদেহের প্রতীকী ছবি

কিশোরগঞ্জে একদিনে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ সাতজন নিহত হয়েছেন। জেলার কটিয়াদী, পাকুন্দিয়া, সদর ও ইটনা উপজেলার বিভিন্ন স্থানে মঙ্গলবার এসব দুর্ঘটনা ঘটে।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া, কটিয়াদী হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ খুরশেদ আলম ও ইটনা থানার (ওসি (তদন্ত) মো. রুকুনুজ্জামান বিষয়টি এ তথ্য নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন— কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের চাড়িপাড়া এলাকার খালেক মিয়ার ছেলে ইমন মিয়া (২৬), মিঠামইন উপজেলার ঢাকী ইউনিয়নের মৃত রাজা মিয়ার ছেলে, সুজন (৩০) ঢাকা থেকে বাড়ি আসার পথে সড়ক দুর্ঘটনায় পাকুন্দিয়া মারা যায়। জেলা শহরের হারুয়া এলাকার ফোরকান মিয়ার ছেলে ইরফান (১৬) ও একই এলাকার নৌশাদ (২০), ইটনা উপজেলার মৃগা ইউনিয়নের রাজিবপুর এলাকার মৃত জরলাল ঘোষের ছেলে জয়ান্ত ঘোষ। এ ছাড়া নিহত এক নারী ও এক শিশুর পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, সোমবার বেলা ১১টার দিকে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক সড়কের কটিয়াদী উপজেলার আচমিতা জর্জ ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয়ের সামনে একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে পড়ে যায়। এ সময় রাস্তার পাশে গরুকে ঘাস খাওয়ানোর সময় ইমন মিয়া ট্রাকের চাপায় ঘটনাস্থলেই নিহত হন। একই দিন দুপুর ২টার দিকে জেলা শহরের নীলগঞ্জ মোড়ে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হয়। এতে দুই কিশোর গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক ইরফানকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত নৌশাদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অন্যদিকে সদর উপজেলার চৌদ্দশত এলাকায় কিশোরগঞ্জ-ভৈরব সড়কে একটি বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অজ্ঞাত এক নারী নিহত হন। বিকালে সদর উপজেলার বিন্নাটি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়। এছাড়া রাত ৮টার দিকে ইটনা উপজেলার মৃগার হাওরের সাবমার্সেবল সড়কে মোটরসাইকেল ও ট্রলির সংঘর্ষে জয়ান্ত ঘোষ গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড: সুপ্রিম কোর্টের সামনে ককটেল বিস্ফোরণ

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১টা ১৫ মিনিট থেকে ২০ মিনিটের মধ্যে সুপ্রিম কোর্টে প্রধান বিচারপতি ও অন্য বিচারপতিদের প্রবেশপথে ককটেলটি বিস্ফোরণ করা হয়। তবে কে বা কারা ককটেলটি ছুড়ে পালিয়েছে, তা তাৎক্ষণিকভাবে বলতে পারেননি সেখানে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা।

৭ ঘণ্টা আগে

সাতক্ষীরায় বিআরটিসি বাসের চাপায় বাইক আরোহী নিহত

ধাক্কায় শুভঙ্কর মোটরসাইকেল থেকে ছিটকে সড়কে পড়ে যান। এ সময় বাসটির পেছনের একটি চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে জানান এসআই অনিরুদ্ধ।

৮ ঘণ্টা আগে

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৮ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

১ দিন আগে
Advertisement