জামায়াত ক্ষমতায় এলে দেশ সিরিয়া-লেবানন হবে: আবদুল আউয়াল মিন্টু

ফেনী প্রতিনিধি
আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৩: ৪১
সোনাগাজীতে নির্বাচনী পথসভায় বক্তব্য দিচ্ছেন বিএনপি প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।

বিএনপির ভাইস চেয়ারম্যান ও ফেনী-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, জামায়াতে ইসলাম মুনাফেকের দল। এই মুনাফেকদের কোনোদিন বাংলাদেশের ক্ষমতায় আসতে দেওয়া হবে না। অন্তত যতদিন আমি বেঁচে আছি, এদেরকে ক্ষমতায় আসতে দেওয়া হবে না। তারা উন্নয়ন তো করবেই না, বরং এ দেশকে সিরিয়া-লেবানন বানিয়ে ফেলবে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ফেনীর সোনাগাজী পৌরসভা চত্বরে নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন।

আবদুল আউয়াল মিন্টু জামায়াতে ইসলামীর সমালোচনা করে ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘আপনাদের প্রতি আমার আকুল আবেদন, ভবিষ্যতে জামায়াতে ইসলামীর কেউ যেন কোনো মেম্বার পদেও নির্বাচিত হতে না পারে। জামায়াত জনগণের উন্নয়ন চায় না বরং তারা সবসময় সুযোগসন্ধানী ও বিভেদের রাজনীতিতে লিপ্ত।’

তিনি আরও বলেন, ‘তারা মিথ্যা কথা বলে ও মুনাফেকি করে। সুযোগ পেলেই তারা ষড়যন্ত্রে মেতে ওঠে। তবে আল্লাহর রহমতে দাগনভূঞা ও সোনাগাজীতে তাদের আর কোনো সুযোগ দেওয়া হবে না।’

নির্বাচনী সভায় ভোটারদের উদ্দেশ্যে আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘আপনাদের কাছে ধানের শীষে ভোট চাইতে এসেছি। ধানের শীষে ভোট দিয়ে যদি আমরা বিএনপিকে রাষ্ট্রক্ষমতায় আনতে পারি এবং তারেক রহমান সরকারপ্রধান হন, তবে ইনশাআল্লাহ বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে।’

তিনি তৃণমূল পর্যায়ের প্রচারণার ওপর জোর দিয়ে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘আপনারা বাড়ি বাড়ি গিয়ে মা-বোনদের বলবেন যেন আগামী ১২ তারিখে ধানের শীষে ভোট দেন। আমি যদি সুযোগ পাই, তবে সেই সুযোগের সৎ ব্যবহার করে এলাকার উন্নয়ন নিশ্চিত করব।’

পথসভায় উপস্থিত ছিলেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাহানা আক্তার সানু এবং ফেনী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিব উল্যাহ মানিক।

এ সময় আরও উপস্থিত ছিলেন সোনাগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীন বাবলু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন সেন্টু, উপজেলা বিএনপির সদস্য সচিব সৈয়দ আলম ভূঞা এবং উপজেলা যুবদলের আহ্বায়ক খুরশিদ আলম ভূঞাসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ঈশ্বরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ভাইকে হত্যার অভিযোগ

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে জমিজমার মালিকানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক ভাইয়ের হাতে আরেক ভাই খুন হওয়ার অভিযোগ উঠেছে। অভিযুক্ত আবুল কাশেম এ হত্যাকাণ্ডের পর থেকে পলাতক রয়েছেন।

৭ ঘণ্টা আগে

মিঠামইনে বিরোধ মীমাংসার নামে ডেকে নিয়ে হত্যার অভিযোগ

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলায় বিরোধ মীমাংসার নামে ডেকে নিয়ে এক ব্যক্তিকে হত্যা করার অভিযোগ উঠেছে। নিহত ব্যক্তি হলেন হেমন্তগঞ্জ গ্রামের বাদশা মিয়ার ছেলে আইয়ূব আলী (৫০)। মঙ্গলবার (২৪ মার্চ) দিবাগত রাতে মিঠামইনের কেওয়ারজোড় ইউনিয়নের হেমন্তগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে।

৭ ঘণ্টা আগে

দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস নদীতে, বহু হতাহতের শঙ্কা

বুধবার (২৫ মার্চ) বিকেলে দৌলতদিয়ার ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় স্থানীয়রা কয়েকজনকে উদ্ধার করলেও বহু হতাহতের আশঙ্কা রয়েছে। সবশেষ খবর পাওয়া পর্যন্ত উদ্ধারকাজে যোগ দিয়েছে উদ্ধারকারী জাহাজ ‘হামজা’ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল।

৭ ঘণ্টা আগে

১৫ কোটি টাকার পরিত্যক্ত সেতু পরিদর্শনে এলজিআরডি প্রতিমন্ত্রী, ১৫ দিনের মধ্যে চালুর নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় প্রায় ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত একটি সেতু দীর্ঘদিন পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকার ঘটনায় তা পরিদর্শন করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি। এ সময় দ্রুত সেতুটি চালু করতে ৭ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।

৭ ঘণ্টা আগে