নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি

ত্রয়োদশ সংসদ নির্বাচনে ময়মনসিংহ-৯ (নান্দাইল) আসনে জয় পেয়েছেন বিএনপি প্রার্থী ও উপজেলা বিএনপির আহ্বায়ক ইয়াসের খান চৌধুরী। তিনি এবার প্রথমবারের মতো নির্বাচনে অংশ নিয়েই ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে সংসদ সদস্য হলেন।
নান্দাইল উপজেলার মোয়াজ্জেমপুর ইউনিয়নের বাহাদুর হাউজের চৌধুরী পরিবার দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। পরিবারের বড় ভাই প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। দীর্ঘ ৩৫ বছর পর তার ছেলে ইয়াসের খান চৌধুরী এবার একই আসনে জয় পেলেন।
প্রয়াত আনোয়ারুল হোসেন খান চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উপদেষ্টা ছিলেন। তিনি নান্দাইল উপজেলা বিএনপির সভাপতিও ছিলেন। পরে ময়মনসিংহ জেলা উত্তর বিএনপির আহ্বায়ক ও সভাপতি হন। তবে ১৯৯৬ সালের পর তিনি আর রাজনীতিতে সম্পৃক্ত থাকেননি বলে জানা যায়। ২০২৩ ঢাকার ইউনাইটেড হাসপাতালে তিনি মারা যান।
তার একমাত্র ছেলে ইয়াসের খান চৌধুরী ইংল্যান্ডে উচ্চশিক্ষা গ্রহণ করে বিবিসিতে তথ্য প্রযুক্তিবিদ হিসেবে চাকরি করছিলেন। পরে দেশে ফিরে নান্দাইল উপজেলা বিএনপির আহ্বায়কের দায়িত্ব গ্রহণ করেন। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে তিনি ৮৫ হাজার ৪৭৩ ভোট পেয়ে সংসদ সদস্য পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
উল্লেখ্য, নির্বাচনে ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনটিও ছিল ব্যতিক্রমী ও ঘটনাবহুল। দীর্ঘ ৪৩ বছর ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থাকার পরও এ আসনে বিএনপির মনোনয়ন পাননি সাবেক সংসদ সদস্য শাহ নুরুল কবীর শাহীন। পরে তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের যোগ দিয়ে ওই দলের মনোনয়নে নির্বাচন করেন। তবে বিএনপি প্রার্থী লুৎফুল্লাহেল মাজেদ বাবুর কাছে বিপুল ব্যবধানে পরাজিত হয়েছেন তিনি। লুৎফুল্লাহেল মাজেদ বাবুও এবারের নির্বাচন প্রথমবার অংশ নিয়েই সংসদ সদস্য হলেন।

মামলার এজাহারে বলা হয়, ২০০৭ সালের ২৪ জুলাই বিকালে শাওন নগরীর জিইসি মোড়ে ‘সাফ’ নামের সিএ কোচিং সেন্টারে যাবার জন্য বাসা থেকে বের হয়। ওইদিন রাতে নগরীর বাদশা মিয়া সড়কে তার গামছা পেঁচানো লাশ উদ্ধার করে পুলিশ।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে কোনাবাড়ী এলাকায় একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতমুখী একটি মালবাহী ট্রাকের সংঘর্ষ হয়। সংঘর্ষে বাসটি দুমড়ে-মুচড়ে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় পাওয়া যায়নি।
২ দিন আগে
রাজশাহীতে একটি পেট্রোল পাম্পে ভুয়া পরিচয় ব্যবহার করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টা করার অপরাধে তৌহিদুর রহমান (২৯) নামে এক যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জরিমানা অনাদায়ে তাকে ছয় মাসের কারাদণ্ডও দেওয়া হয়েছে।
২ দিন আগে
এ অগ্নিকাণ্ড ছাপিয়ে সামনে এসেছে কারখানা কর্তৃপক্ষের নিষ্ঠুরতার অভিযোগ। প্রত্যক্ষদর্শী ও বেঁচে ফেরা শ্রমিকদের দাবি, আগুন লাগার পর তাদের বাইরে বের হতে না দিয়ে মূল ফটক তালাবদ্ধ করে দেওয়া হয়েছিল। আর সে কারণেই তারা কারখানা থেকে বের হতে পারেননি, দগ্ধ হয়ে তাদের পাড়ি জমাতে হয়েছে না ফেরার দেশে।
২ দিন আগে