বান্দরবান প্রতিনিধি

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী শাহ নুরুদ্দিন দাখিল মাদ্রাসার সুপার নুরুল হাকিমের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে। এদিকে, এই যৌন হয়রানির প্রতিবাদে মানববন্ধন করতে গিয়ে কিছু শিক্ষার্থী ও অভিভাবক হামলার শিকার হয়েছেন। তবে মাদ্রাসার সুপার নুরুল হাকিম তার বিরুদ্ধে আনা এসব অভিযোগ অস্বীকার করেছেন।
গত রোববার মানববন্ধন করার উদ্দেশ্যে যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর হামলা চালানো হয়। এতে আহত কয়েকজন শিক্ষার্থীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
এই হামলার ঘটনায় গত সোমবার এক শিক্ষার্থীর মা বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে মাদ্রাসা সুপার নুরুল হাকিমসহ সাতজনের নাম উল্লেখ করা হয়েছে এবং অজ্ঞাতনামা আরও ১০-১২ জনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী শিক্ষার্থীর মা অভিযোগ করেছেন, সুপার নুরুল হাকিম নবম ও দশম শ্রেণির মেয়ে শিক্ষার্থীদের যৌন হয়রানি করেছেন। তিনি আরও জানান, এই বিষয়ে মাদ্রাসা পরিচালনা কমিটিকে জানানো হলেও কোনো বিচার পাওয়া যায়নি।
বাদীপক্ষের বক্তব্য অনুযায়ী, গত রোববার মানববন্ধনের জন্য মিছিল বাইশারী বাজার থেকে মাদ্রাসার দিকে যাওয়ার সময় শিক্ষার্থী ও অভিভাবকদের ওপর লাঠিসোঁটা নিয়ে হামলা চালানো হয়েছে।
যৌন হয়রানির বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাহাবুব ইলাহিকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করে দিয়েছেন নাইক্ষ্যংছড়ি উপজেলার নির্বাহী কর্মকর্তা। তবে তদন্ত কমিটির একজন জানিয়েছেন, মাদ্রাসা সুপারের বিরুদ্ধে অভিযোগের সত্যতা মেলেনি।
বাইশারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলম কোম্পানি বলেন, মনে হয় নুরুল হাকিমের বিরুদ্ধে এক পক্ষ ষড়যন্ত্র করছে।
মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি মো. রফিক বসরী বলেন, নুরুল হাকিমের বিরুদ্ধে বিচার চাইতে এসে বিচার পাননি– এমন অভিযোগ সত্য নয়। অভিযোগকারীদের কাছে সময় চাওয়া হয়েছিল, কিন্তু তারা সময় দেননি।
মাদ্রাসার সুপার নুরুল হাকিম বলেন, তার বয়স ষাটের কাছাকাছি। ২৫ বছর ধরে তিলে তিলে প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন। এখন তার বিরুদ্ধে কোমলমতি শিক্ষার্থীদের ব্যবহার করা হচ্ছে।
নাইক্ষ্যংছড়ি থানার ওসি আবদুল বাতেন বলেন, অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল
২ দিন আগে
বজ্রপাত থেকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর সিরাজগঞ্জের বাসায় আগুন লাগার ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
২ দিন আগে
পাবনা ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক মো. সাদেকুল বারী জানান, রোববার গভীর রাতে বায়েকের পাইওনিয়ার বেজের সার্ভার রুমে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। এরপর অল্প সময়ের মধ্যেই আগুন ও ধোঁয়া আশপাশের কক্ষগুলোতে ছড়িয়ে পড়ে।
২ দিন আগে
গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।
২ দিন আগে