নতুন শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে নতুন শিক্ষা কারিকুলাম বাতিল চেয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে অভিভাবক ও ছাত্র-ছাত্রীরা। আজ শনিবার সকালে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) প্রধান ফটকের সামনে এই কর্মসূচি পালিত করেন তারা।

মানববন্ধনে বক্তরা বলেন, নতুন শিক্ষা কারিকুলাম ‘কোমলমতি শিশুদের মেধা, শিক্ষা ও নৈতিকতা ধ্বংসকারী’ কারিকুলাম। তাই নতুন কারিকুলাম বাতিল করে প্রচলতি কারিকুলাম দিতে হবে। নতুন এই কারিকুলাম আমরা বুঝি না। আমরা বার্ষিক পরীক্ষা চাই। সিম্বল পরিক্ষা আমরা চাই না।

অভিভাবকরা বলেন, আমাদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। আমার সন্তানকে আমরা মানুষ করতে পারছি না। নতুন কারিকুলামে শিক্ষার্থীরা ধ্বংসের মুখে চলে যাচ্ছে। আমরা এটা বাতিল চাই। আমরা আশাবাদী নতুন দায়িত্ব নেয়া সরকার এটি অনতিবিলম্বে বাতিল করবেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন, অভিভাবক রোজী খন্দকার, সাঞ্জিদা সুলাতানা, সায়লা সুলতানা, সাখাওয়াত হোসেন, তানিয়া খাতুন, আফরোজা খন্দোকারসহ বিভিন্ন শ্রেনীর অন্তত ১০টি স্কুলের অভিভাবকরা উপস্থিত ছিলেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

ইঞ্জিন বিকল-বগি লাইনচ্যুত, চট্টগ্রামের সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন

এর মধ্যে চট্টগ্রাম থেকে ঢাকাগামী সোনার বাংলা এক্সপ্রেসের ইঞ্জিন বিকল হয়ে গেছে। আর চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী মেঘনা এক্সপ্রেসের বগি লাইনচ্যুত হয়েছে চারটি। দুটি ট্রেন দুই লাইনে দুর্ঘটনার কবলে পড়লে আপ ও ডাউন উভয় লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

২ দিন আগে

খাগড়াছড়িতে সেনা অভিযানে ‘সশস্ত্র সংগঠনের সদস্য নিহত’, অস্ত্র-গোলাবারুদ উদ্ধার

খাগড়াছড়ির পানছড়ি ও রামগড় উপজেলায় সশস্ত্র সন্ত্রাসী দলের বিরুদ্ধে পৃথক দুটি অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ সেনাবাহিনী। অভিযানে এক সশস্ত্র সংগঠনের সদস্য নিহত হয়েছেন বলে জানানো হয়েছে। এ ছাড়া আত্মসমর্পণ করেছেন আরও দুই সদস্য। উদ্ধার করা হয়েছে একাধিক অস্ত্র, ম্যাগাজিন ও গোলাবারুদ।

২ দিন আগে

খাগড়াছড়িতে পৃথক ২ ঘটনায় ইউপিডিএফের ২ সদস্য নিহত

নিহতদের একজন নিরাপত্তাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে এবং অন্যজন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (জেএসএস)- সশস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বলে দাবি করেছে ইউপিডিএফ।

২ দিন আগে

ভারত থেকে অবৈধ প্রবেশ, দিনাজপুর সীমান্তে আটক ৪

দিনাজপুর সদর উপজেলার সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের সময় চারজনকে আটক করেছে স্থানীয় এলাকাবাসী। আজ বুধবার ভোর ৬টার দিকে বনতারা-গিলাবাড়ি সীমান্ত এলাকায় তাদের আটক করা হয়।

২ দিন আগে