সিলেট প্রতিনিধি

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
বিয়ানীবাজার থানার ওসি আবু জাফর মোহাম্মদ মাহফুজুল করিম বলেন, নৌকাবাইচ নিয়ে দুটি পক্ষের অবস্থানের কথা তারা জানতে পেরেছেন। জেলা প্রশাসনের অনুমতি ছাড়া আয়োজন করা যাবে না বলে সংশ্লিষ্টদের জানিয়ে দেওয়া হয়েছে।
উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা-বাহাদুরপুর যুব সমাজ প্রতিবছরের মতো এবারও সোনাই নদীতে বার্ষিক নৌকাবাইচের আয়োজন করেছে। আয়োজকদের দাবি, দীর্ঘদিন ধরে চলে আসা এই প্রতিযোগিতা এর আগে কোনো বাধার মুখে পড়েনি।
তবে এবার ‘তৌহিদী জনতা লাউতা ইউনিয়ন’ ব্যানারে একটি পক্ষ নৌকাবাইচ বাতিলের দাবি তুলেছে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ নিয়ে পোস্ট দেওয়ার পাশাপাশি বৃহস্পতিবার বারিগ্রাম বাজার মসজিদে সভা করেও প্রতিযোগিতা বন্ধের দাবি জানানো হয়।
স্থানীয় কয়েকজন বাসিন্দা জানান, নৌকাবাইচকে ঘিরে এলাকায় আগে থেকেই মানুষের আগ্রহ রয়েছে। তবে এবার পক্ষে-বিপক্ষে অবস্থান তৈরি হওয়ায় পরিস্থিতি নিয়ে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।
১১ নম্বর লাউতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলওয়ার হোসেন বলেন, নৌকাবাইচ নিয়ে ফেসবুকে পক্ষে-বিপক্ষে লেখালেখি হচ্ছে। বাধা দেওয়ার বিষয়টি তিনি শুনেছেন, তবে কোনো পক্ষ তার কাছে লিখিতভাবে আসেনি।
তবে আয়োজক কমিটির সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বলেন, নির্ধারিত সময়েই নৌকাবাইচ হবে। তিনি জানান, আয়োজনের প্রস্তুতি নিয়ে শুক্রবার বৈঠক হয়েছে এবং শনিবারও আরেকটি বৈঠক হবে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে