গানের আসরে আল্লাহকে ‘কটূক্তি’, বাউল শিল্পী আবুল সরকার কারাগারে

মানিকগঞ্জ প্রতিনিধি
বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে আটকের পর সন্ধ্যায় মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আবুল সরকারকে। ছবি: রাজনীতি ডটকম

গানের আসরে আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ ও ইসলাম ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঘিওর থানায় তার বিরুদ্ধে মামলা করেন ঘিওর বন্দর মসজিদের ইমাম মুফতি মো. আব্দুল্লাহ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) ভোরে আবুল সরকারকে মাদারীপুর থেকে আটক করা হয়। পরে তাকে নেওয়া হয় মানিকগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের কার্যালয়ে। মুফতি মো. আব্দুল্লাহ মামলা করলে তাকে সেই মামলায় গ্রেপ্তার দেখানো হয়। এর মধ্যে দুপুরে আবুল সরকারের বিচার দাবিতে ঘিওরে মানববন্ধন করেন একদল লোক।

পরে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মানিকগঞ্জ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয় আবুল সরকারকে। আদালত পুলিশের পরিদর্শক আবুল খায়ের জানান, সেখানে বিচারক নজরুল ইসলাম তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

বাউল শিল্পী আবুল সরকার সাটুরিয়া উপজেলার তিল্লী ইউনিয়নের পারতিল্লী এলাকার বাসিন্দা। বাউল শিল্পী ছোট আবুল সরকার নামে এলাকায় পরিচিত তিনি।

আবুল সরকারের বিরুদ্ধে দায়ের করা মামলার অভিযোগে বলা হয়েছে, গত ৪ নভেম্বর মানিকগঞ্জের ঘিওর উপজেলার জাবরাখালা পাগলীর মেলামঞ্চে গান পরিবেশন করেন আবুল সরকার। এ সময় তিনি ধর্ম অবমাননা করেন ও আল্লাহকে নিয়ে ‘কটূক্তি’ করেন।

ঘিওর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কহিনুর ইসলাম বলেন, বাউল শিল্পী আবুল সরকার গান পরিবেশনের সময় ধর্ম সম্পর্কে বিভ্রান্তিমূলক কথা বলেছেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে। তাকে আদালত কারাগারে পাঠিয়েছেন। মামলার তদন্ত চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রামেক হাসপাতালে হামের উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ছয় মাস বয়সী ওই শিশুটি বুধবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। তার বাড়ি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায়। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গে মোট পাঁচ শিশুর মৃত্যু হলো।

২ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট প্রত্যাহার, তবু স্বাভাবিক হয়নি সরবরাহ

ধর্মঘট স্থগিতের ঘোষণা এলেও জ্বালানি সরবরাহ স্বাভাবিক হয়নি। পরিস্থিতি স্বাভাবিক করতে বৃহস্পতিবার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে প্রশাসন ও পাম্প মালিকদের বৈঠক হওয়ার কথা রয়েছে। সিলেটে জ্বালানি সরবরাহ কবে পুরোপুরি স্বাভাবিক হবে, তা এই বৈঠকের সিদ্ধান্তের ওপরই নির্ভর করছে।

২ দিন আগে

সিলেটে জ্বালানি ধর্মঘট, সব পাম্প ও সিএনজি স্টেশন বন্ধ

পাম্প মালিকদের সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান বলেন, ‘আমাদের একজন মালিকের চারটি পাম্প রয়েছে। তিনি গতকাল এক গাড়ি জ্বালানি তেল পান। তিনি ওই তেল চারটি পাম্পের মাধ্যমে বিক্রি করেন। কিন্তু, প্রশাসনের পক্ষ থেকে তাকে রাতে আটক করা হয়েছে বলে খবর পাই। তাকে আটকের খবর পেয়ে পাম্প মালি

২ দিন আগে

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রীসহ নিহত ২

বুধবার রাত আটটার দিকে কাহালু উপজেলার বগুড়া-নওগাঁ মহাসড়কের মুরইল বাসস্ট্যান্ড এলাকায় একটি দুর্ঘটনায় সুমন আলী নামের এক যুবক নিহত হন। এ ঘটনায় মোস্তফা ও সালাম নামে দুইজন আহত হন। তারা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন।

২ দিন আগে