সুনামগঞ্জ-১: আসন না ছাড়তে জামায়াত প্রার্থীকে অবরুদ্ধ করলেন কর্মী-সমর্থকরা

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ২০ জানুয়ারি ২০২৬, ১৯: ২২
তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন কর্মী-সমর্থকরা। ছবি: সংগৃহীত

আসন ছাড়তে অসম্মতি জানিয়ে এবং মনোনয়নপত্র প্রত্যাহার না করার দাবিতে সুনামগঞ্জ-১ আসনের জামায়াতের প্রার্থী ও জেলা জামায়াতের আমির তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে রেখেছেন তার কর্মী-সমর্থকরা।

আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেল ৩টার দিকে সুনামগঞ্জ শহরের হাছননগরস্থ দলের কার্যালয়ে কয়েক শ’ নেতাকর্মী তাকে তালাবদ্ধ করে রেখে বাইরে নানা স্লোগান দেন।

জানা গেছে, সুনামগঞ্জ-১ আসনটি জামায়াতের নেতৃত্বাধীন ১০ দলীয় ঐক্য জোটের নেজামে ইসলাম পার্টিকে ছেড়ে দিয়েছে জামায়াত। তবে এ সিদ্ধান্ত মেনে নিতে পারেননি এই আসনের জামায়াত প্রার্থী তোফায়েল আহমদ খানের কর্মী-সমর্থকরা।

মঙ্গলবার বিকেলে তোফায়েল আহমদ খানকে তার কার্যালয়ে অবরুদ্ধ করে কান্নায় ভেঙে পড়েন কর্মী-সমর্থকরা। তাদের এই আবেগ ও কান্না দেখে তোফায়েল আহমদ খান নিজেও কান্নায় ভেঙে পড়েন। তিনি সাংবাদিকদের বলেন, ‘কর্মীদের সাথে আমার ভালোবাসা একটা দ্বীনি বন্ধন। বর্তমান প্রেক্ষাপটে দেশ ও সমাজের জন্য এটা একটা বড় কমিটমেন্টের বহিঃপ্রকাশ।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমি মনে করি তাদের এই আবেগটা অত্যন্ত পবিত্র। সেই পবিত্র আবেগকে আল্লাহ পাক রাব্বুল আলামীন নিশ্চয়ই দেশ ও জাতির কল্যাণে কবুল করবেন। আমি তাদের জন্য দোয়া করি।’

এ বিষয়ে সুনামগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক মোহাম্মদ আব্দুল্লাহ বলেন, ‘অফিসে আমি নিজেও অবরুদ্ধ। আমরা কর্মী-সমর্থকদের বোঝানোর চেষ্টা করছি।’

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

নীলসাগরের লাইনচ্যুত বগি উদ্ধার দুপুর নাগাদ

বুধবার (১৮ মার্চ) দুপুর ২টার দিকে ঢাকা থেকে নীলফামারীর চিলাহাটিগামী নীলসাগর এক্সপ্রেসের ৯টি বগি লাইনচ্যুত হয় বগুড়ার সান্তাহার এলাকায়। এ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে রেল কর্তৃপক্ষ।

১৮ ঘণ্টা আগে

ঈদযাত্রায় গাজীপুরে ২১ কিলোমিটার যানজট, ভোগান্তি চরমে

দূরপাল্লার বাসে থাকা যাত্রীরা বলেন, বৃষ্টি মাথায় নিয়ে বের হয়ে বাড়তি ভাড়া দিয়ে গাড়িতে উঠেছি। এক ঘণ্টায় গাড়ি এক কিলোমিটার এগিয়েছে। ধীরে ধীরে যানজট বৃদ্ধি পাচ্ছে। ৬ ঘণ্টার সড়ক ১২ ঘণ্টায় শেষ হবে কিনা তাই ভাবছি।

১ দিন আগে

নীলসাগর এক্সপ্রেসের ৬ বগি লাইনচ্যুত, অর্ধশতাধিক যাত্রী আহত

ঢাকা থেকে নীলফামারী যাওয়ার পথে বগুড়ার আদমদীঘিতে নীলসাগর এক্সপ্রেসের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে অর্ধশতাধিক যাত্রী আহত হয়েছে ও উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

১ দিন আগে

রাজশাহীতে সমাহিত হবেন অভিনেতা শামস সুমন

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেতা শামস সুমনকে তার জন্মস্থান রাজশাহীতেই সমাহিত করা হবে। আগামীকাল বৃহস্পতিবার জোহরের নামাজের পর নগরের ঝাউতলা জামে মসজিদ প্রাঙ্গণে তাঁর দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এরপর হেতেমখাঁ কবরস্থান-এ তাকে দাফন করা হবে।

১ দিন আগে