লক্ষ্মীপুর নির্বাচন অফিসে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

লক্ষ্মীপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত

লক্ষ্মীপুর জেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তরা পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেছে। এ ঘটনায় অফিসের নিচতলার গোডাউনে রাখা গুরুত্বপূর্ণ কিছু কাগজপত্র পুড়ে গেছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর ৪টার দিকে জানালার কাঁচ ভেঙে আগুন ধরিয়ে দেওয়া হয়। এসময় অফিসের নৈশপ্রহরীর চিৎকারে দুর্বৃত্তরা পালিয়ে যায়। ঘটনার পর-পরই অফিসের কর্মচারীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন।

জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মেহেদী হাসান ও জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ অগ্নিসংযোগের বিষয়টি নিশ্চিত করেন।

জেলা নির্বাচন সূত্র জানায়, ভোর ৪টার দিকে নির্বাচন অফিসের নিচতলায় জানালার কাঁচ ভেঙ্গে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। এ সময় অফিসের নৈশপ্রহরী বিষয়টি টের পেয়ে চিৎকার দিলে পালিয়ে যায় তারা। পরে নির্বাচন অফিসের কর্মচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেয় এবং নিজেরা পানি ঢেলে আগুন নিভিয়ে ফেলে।

জেলা নির্বাচন অফিসার মো. আবদুর রশিদ বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্বৃত্তরা দেয়াল টপকে ভেতরে ঢুকে নির্বাচন অফিসের স্টোর রুমে পেট্রোল ঢেলে আগুন দেয়। তিনি বলেন, আগুনে অফিসের কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র (২০০৮-০৯ সালের ভোটার ফরম) পুড়ে গেছে। তবে নৈশপ্রহরী তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ায় বড় ধরনের ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।

পুলিশ সুপার (সদর-সার্কেল) মো. রেজাউল হক বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে