জুতা চুরি নিয়ে বিরোধে পশুচিকিৎসককে পিটুনি, হাসপাতালে মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
নিহত সাকিব। ছবি: সংগৃহীত

কক্সবাজারের মাতামুহুরী উপজেলায় লবণ মাঠে জুতা চুরি নিয়ে বিরোধের জেরে এক গ্রাম্য পশুচিকিৎসককে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করার পর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাত একটার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত মেহেদী হাসান সাকিব (৩০) বদরখালী ইউনিয়নের সাতডালিয়াপাড়া গ্রামের ওয়াজ উদ্দিনের ছেলে। তিনি পশু চিকিৎসার প্রশিক্ষণ নিয়ে এলাকায় গবাদিপশুর চিকিৎসা করতেন। এর আগে শনিবার সকাল সাতটার দিকে তাকে বাড়ির সামনে রাস্তার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে আহত করা হয়।

পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, গত শুক্রবার বদরখালীর উপকূলের একটি লবণ মাঠে কাজ করার সময় এক শ্রমিকের পায়ের জুতা চুরি হয়। এরপর জুতা চুরির জন্য সাকিবের নিকটাত্মীয় জাহাঙ্গীরকে সন্দেহ করা হয়। এ নিয়ে তার সঙ্গে খারাপ ব্যবহার করেন লবণ মাঠের মাঝি (দলনেতা) হেলাল।

বিষয়টি জানতে পেরে সাকিব ও তার ভাই মোশারফ সেখানে গেলে হেলাল, তার ছেলে ইমনসহ আরও কয়েকজন যুবক মোশারফকে মারধর করেন। এ নিয়ে ওইদিন দুই পক্ষের মধ্যে কয়েক দফা হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটে। পরে স্থানীয়ভাবে বিরোধ মীমাংসার জন্য সালিস বৈঠক বসে। তবে বৈঠকে কোনো সুরাহা হয়নি।

এরপর শনিবার সকাল সাতটার দিকে ইমন ও তাইফুলের নেতৃত্বে একদল যুবক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের বাড়িতে হামলা চালায়। এ সময় সাকিবকে রাস্তার মধ্যে পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করা হয়। সাকিবকে উদ্ধার করতে গেলে মোশারফ করিম (২৪) ও মোহাম্মদ আরাফাত (২১) নামের আরও দুজনকে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।

পরে স্থানীয় লোকজন তিনজনকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসার পর সাকিবকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত একটার দিকে চিকিৎসকরা সাকিবকে মৃত ঘোষণা করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। পরে মরদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। তিনি জানান, ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে পুলিশ কাজ করছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement