৭২ দিন পর কবর থেকে উঠানো হলো সাকিবের মরদেহ

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত শিক্ষার্থী সাকিব আনজুমের মরদেহ ৭২ দিন পর কবর থেকে উত্তোলন করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। আদালতের নির্দেশে আজ বুধবার সকাল ৮টায় মহানগরীর টিকাপাড়া কবরস্থান থেকে তার মরদেহ তোলা হয়।

কবরস্থান থেকে মরদেহ উত্তোলনের সময় রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অয়ন ফারহান শামস, মামলার তদন্ত কর্মকর্তা, পুলিশ ও নিহতের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

নিহত সাকিব আনজুম রাজশাহীর বেসরকারি বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সিএসই বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি রাজশাহী মহানগরীর রাণীনগর এলাকার মাইনুল হকের ছেলে। তাকে হত্যার অভিযোগে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও রাজশাহী মহানগর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ডাবলু সরকারসহ ৪২ জনের নাম উল্লেখ করে ৩৪২ জন আওয়ামী লীগ নেতাকর্মীর নামে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেছেন তার বাবা মাইনুল হক। শুরুতে বোয়ালিয়া থানা পুলিশ মামলাটি তদন্ত করছিল। তবে পরে এ হত্যা মামলাটি তদন্তের দায়িত্ব পায় মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মশিয়ার রহমান জানান, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর পুলিশ ও চিকিৎসক না পাওয়ার কারণে সাকিব আনজুমের মরদেহ সুরতহাল ও ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছিল। আর সেই কারণে মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তদন্তকারী কর্মকর্তা হিসেবে তিনি মরদেহ কবর থেকে তোলার জন্য আদালতে আবেদন করেন। পরে আদালত নির্দেশ দিলে বুধবার সকালে মরদেহ কবর থেকে উত্তোলন করা হয়। এরপর ময়নাতদন্তের জন্য মরদেহটি রাজশাহী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে বিকেলে মরদেহ একই কবরস্থানে দাফন করা হয়।

তিনি আরও জানান, সাকিব আনজুম হত্যা মামলায় এখন পর্যন্ত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার এবং অস্ত্রধারী যুবলীগ নেতা রুবেলসহ বেশ কয়েকজন গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ডাবলু সরকারকে দুই দফায় ১৬ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দিন নগরীর শাহ মখদুম কলেজ এলাকায় আলুপট্রি মোড়ে তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় ধাওয়া খেয়ে শাহ মখদুম কলেজ সংলগ্ন একটি বাড়িতে আশ্রয় নিলে সেখানেই সাকিব আনজুমকে গলায় ছুরিকাঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে রিকশাচালককে ডেকে নিয়ে হত্যা

নিহতের স্ত্রী নার্গিস বেগম জানান, বৃহস্পতিবার দিবাগত রাত ২টার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে এক ব্যক্তি ফরহাদকে ফোন করে বাড়ি থেকে ডেকে নেয়। এরপর তিনি আর ফিরে আসেননি। ভোরে তার মোবাইল ফোনে কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়। সকালে বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে একটি ফসলি ক্ষেতে ফরহাদের মরদেহ পড়ে থাকার খব

২০ ঘণ্টা আগে

বগুড়া-৬ আসনে বিপুল ভোটে জয়ী বিএনপির বাদশা

বগুড়া-৬ আসনে (সদর) উপনির্বাচনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন বিএনপি প্রার্থী ও দলের জেলা সভাপতি রেজাউল করিম বাদশা। বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে উপনির্বাচনের রিটানিং কর্মকর্তা ফজলুল করিম তাকে বিজয়ী ঘোষণা করেন।

২ দিন আগে

জুলাই অভ্যুত্থানে গুলিবিদ্ধ, ২০ মাস পর লাশ তুলে ময়নাতদন্ত

ময়নাতদন্তের জন্য আবু সুফিয়ান রাব্বির মরদেহটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে সন্ধ্যায় আবার দাফন করা হয়। রাব্বির গ্রামের বাড়ি ঈশ্বরগঞ্জের চরপুবাইলে। তিনি মা–বাবার সঙ্গে গাজীপুরের শ্রীপুর উপজেলার মাওনা এলাকায় থাকতেন।

২ দিন আগে

বৈসাবি উৎসবে মেতেছে খাগড়াছড়ি, ত্রিপুরাদের গড়িয়া নৃত্যে বর্ণাঢ্য সূচনা

পুরাতন বছরকে বিদায় এবং নতুন বছরকে বরণ করে নিতে খাগড়াছড়িতে শুরু হয়েছে পাহাড়ের অন্যতম প্রাণের উৎসব বৈসাবি। এ উপলক্ষ্যে ত্রিপুরা সম্প্রদায় আয়োজন করেছে বর্ণিল বৈসু শোভাযাত্রা ও ঐতিহ্যবাহী গড়িয়া নৃত্য।

২ দিন আগে