বরিশাল প্রতিনিধি

বরিশালের আগৈলঝাড়ায় র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ানের (র্যাব) মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রেতাদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ সময় র্যাব ‘আত্মরক্ষা’র জন্য গুলি করলে দুজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজন নিহত হয়েছেন।
সোমবার (২১ এপ্রিল) সন্ধ্যায় বরিশালের আগৈলঝাড়া উপজেলার রত্নপুর এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ হয়ে নিহত তরুণের নাম সিয়াম মোল্লা (২২)। তিনি উজিরপুরের বাহের হাট এলাকার রিপন মোল্লার ছেলে।
এ ঘটনায় গুলিবিদ্ধ রাকিব মোল্লা নামে আরেকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রাকিব ওই এলাকার খালেক মোল্লার ছেলে।
আগৈলঝাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউল ইসলাম জানান, সোমবার সন্ধ্যার দিকে র্যাব ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়। সাদা পোশাকে র্যাব সদস্যরা অভিযানে গেলে তাদের ওপর অতর্কিত হামলা চালান স্থানীয় মাদক বিক্রেতারা। র্যাব এ সময় আত্মরক্ষার্থে গুলি চালায়।
ওসি বলেন, দুজন গুলিবিদ্ধ হলে তাদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। আরেকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ ও র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা রয়েছেন।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, রাতে গুলিবিদ্ধ একজনকে হাসপাতালে আনা হয়েছে। তাকে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে।

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।
১ দিন আগে
মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
৩ দিন আগে
আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।
৩ দিন আগে
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।
৪ দিন আগে