রুয়েটে 'ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ' প্রতিযোগিতা অনুষ্ঠিত

রাজশাহী ব্যুরো

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং (আইপিই) বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে ‘ইফিশিয়েন্সি পাইওনিয়ারস : টাইম স্টাডি চ্যালেঞ্জ’ শীর্ষক পোস্টার প্রেজেন্টেশন প্রতিযোগিতা।

আজ বুধবার দিনব্যাপী এই আয়োজনের উদ্বোধন করেন রুয়েট উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাক। তিনি শিক্ষার্থীদের উপস্থাপনা ঘুরে দেখে বলেন, “উদ্ভাবনী চিন্তা ও গবেষণাভিত্তিক শিক্ষার পরিবেশ গঠনে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইপিই বিভাগের প্রধান অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন। তিনি জানান, “শিক্ষার্থীদের তৈরি প্রেজেন্টেশনগুলো ইতোমধ্যে কিছু কোম্পানি পরীক্ষামূলকভাবে ব্যবহার করছে। এতে কম সময়ে বেশি উৎপাদনের সম্ভাবনা তৈরি হয়েছে।”

প্রতিযোগিতায় আইপিই বিভাগের ২১, ২৩ ও ২৪ ব্যাচের শিক্ষার্থীরা ১২টি গ্রুপে অংশ নেন। প্রতিটি গ্রুপ ছয় সদস্যের। তারা বাস্তবধর্মী একটি উৎপাদন সমস্যার সমাধান প্রস্তাবসহ প্রোটোটাইপ উপস্থাপন করেন।

সময় ব্যবস্থাপনা, উৎপাদন দক্ষতা এবং বিশ্লেষণী চিন্তাশক্তির ওপর ভিত্তি করে তাদের মূল্যায়ন করা হয়। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের উদ্ভাবনী ও সমস্যা সমাধান দক্ষতা বিকাশে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

১ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে

সাবেক এমপির কারখানায় লুটপাট, বিএনপির বিরুদ্ধে ‘অপপ্রচারে’র অভিযোগ

হারুন অর রশিদ বলেন, গত শুক্রবার সাবেক এমপি মাহমুদ হাসান সুমনের ‘স্পার্ক ভিশন’ নামে একটি বিজ্ঞাপন প্রতিষ্ঠানে চুরির ঘটনার পর থেকে বিএনপিকে দায়ী করে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের প্রচারণা চালানো হচ্ছে। তিনি দাবি করেন, এসব অভিযোগের কোনো ভিত্তি নেই।

২ দিন আগে