বেনাপোল (যশোর) প্রতিনিধি

ভারতের কলকাতায় বাংলাদেশি উপদূতাবাসের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৪০০ কেজি আম পাঠিয়েছে পররাস্ট্র মন্ত্রণালয়।
বুধবার (৯ জুলাই) দুপুরের দিকে বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনাল দিয়ে ভারতের পেট্রাপোল বন্দরে প্রবেশ করে। অন্যান্য মালামাল যেভাবে ভারতে রপ্তানি হয়, ঠিক একইভাবে এসব আম ভারতে গেছে।
এর আগে আম বা ইলিশ মাছ উপহার হিসেবে ভারতে পাঠানোর সময় দুই দেশে ডজনখানেক কর্মকর্তা উপস্থিত থাকতেন। তবে এবার আম পাঠানোর সময় দুই দেশের কোনো কর্মকর্তাকেই উপস্থিত দেখা যায়নি।
বেনাপোল চেকপোস্ট কাস্টমস কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা মো. আজিজ খান বলেন, পররাস্ট্র মন্ত্রণালয় থেকে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপদূতাবাসের নামে ৪০০ কেজি আম (৮১ কার্টন) বুধবার ভারতে পাঠানো হয়েছে। রবি ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান বিল অব এন্ট্রির মাধ্যমে আমগুলো ভারতে পাঠিয়েছে।
এর আগে ঢাকা মেট্রো-ণ-২০-২৭৯০ নম্বরের একটি ট্রাকে করে আমগুলো নিয়ে স্থলবন্দরের কার্গো ভেহিকেল টার্মিনালে আসেন ট্রাকচালক মো. মোক্তার। সেখানকার আনুষ্ঠানিকতা শেষে আমগুলো রওনা হয় ভারতের পথে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে