প্রতিবেদক, রাজনীতি ডটকম

সারা দেশের মতো চাঁদপুরেও ‘নো হেলমেট নো ফুয়েল’ কার্যক্রম চালু করেছে পুলিশ।
শনিবার (১৭ মে) বেলা ১১টায় শহরের বাসস্ট্যান্ড এলাকায় তিন দিনব্যাপী এই অভিযানের উদ্বোধন করেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
এ সময় বাসস্ট্যান্ডে হেলমেটবিহীন মোটরসাইকেল চালকদের জরিমানা করা হয়। এ ছাড়া পেট্রোল পাম্পগুলোয় সচেতনতামূলক লিফলেট ও স্টিকার সাঁটানো হয়। পাম্প কর্তৃপক্ষকে হেলমেট ছাড়া চালকদের জ্বালানি না দিতে কঠোর নির্দেশনা দেওয়া হয়।
এদিকে শহরের যানজট এড়াতে ট্রাফিক বিভাগে একটি রেকার সংযুক্ত করা হয়। জেলার হাজীগঞ্জ ও ফরিদগঞ্জ উপজেলাসহ প্রতিটি উপজেলার বিভিন্ন পয়েন্টে এই অভিযান চলছে বলে জানান পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ‘সেতুমন্ত্রী নির্দেশনা দিয়েছেন হেলমেট ছাড়া কাউকে ফুয়েল দেওয়া যাবে না। সারা দেশেই কার্যক্রম চালু হয়েছে। চাঁদপুরেও পুলিশ একযোগে ৮ উপজেলায় এই কার্যক্রম পরিচালনা করছে। যারা হেলমেট ছাড়া মোটরসাইকেল নিয়ে সড়কে বের হবে তাদের ট্রাফিক আইনের আওতায় আনা হবে।’
মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘ইতোমধ্যে প্রতিটি উপজেলায় প্রতিটি পয়েন্টে পুলিশ নিয়োজিত রয়েছে। যারা হেলমেটবিহীন মোটরসাইকেল চালাচ্ছেন, তাদেন জরিমানার আওতায় আনা হচ্ছে। এর আগে মানুষ যাতে হেলমেট ব্যবহার করে, আমরা মানুষের মাঝে সচেতনতা করতে প্রচারণা করেছি। বিশেষ করে প্রত্যেক পেট্রোল পাম্পে আমরা নির্দেশনা দিয়েছি যাতে হেলমেটবিহীন কোনো মোটরসাইকেল আরোহীকে পেট্রল-অকটেন না দেয় এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।’
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) সুদীপ্ত রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত, অতিরিক্ত পুলিশ সুপার রাশেদ চৌধুরী, পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম, চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম, চাঁদপুর ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মাহফুজুর রহমান, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি এনামুল হক চৌধুরীসহ পুলিশ কর্মকর্তারা।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে