মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ: প্রতিমন্ত্রী শাহে আলম

প্রতিবেদক, রাজনীতি ডটকম
মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের সঙ্গে কথা বলে প্রতিমন্ত্রী শাহে আলম। ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের মুসলিম বাজার খাল থেকে ৪৫০ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম। আজ শনিবার মুসলিম বাজার খালের পরিচ্ছন্নতা কার্যক্রম পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেছেন, ‘কয়েক মিটার খাল থেকে আমাদের ৪৫০ ট্রাক ময়লা অপসারণ করা হয়েছে। কালশী সাংবাদিক আবাসিক এলাকার ৮০ ফুট খাল থেকেও ইতোমধ্যে ৫৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে।’

এদিকে মুসলিম বাজার খালে গত ১৩ দিন ধরে ময়লা অপসারণের কাজ চলার কথা বলেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের অতিরিক্ত প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো. আরিফুর রহমান। মুসলিম বাজার খালের দৈর্ঘ্য প্রায় ৯৫০ মিটার বলে জানিয়েছেন তিনি।

আরিফুর রহমান বলেন, ‘প্রতিমন্ত্রী স্যার যখন দুপুর দেড়টার দিকে পরিদর্শনে আসেন, তখন পর্যন্ত ৪৬১ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছিল। পরে আরও ৩২ ট্রাক বর্জ্য সরানো হয়েছে। আর এক দিনে সাংবাদিক আবাসিক এলাকার খাল থেকেও ৫৬ ট্রাক বর্জ্য অপসারণ করা হয়েছে।’

বর্জ্য অপসারণের কাজ ঘুরে দেখার সময় প্রতিমন্ত্রী শাহে আলম বলেন, ‘খাল ও জলাশয় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা একটি চলমান প্রক্রিয়া। দীর্ঘদিন প্রয়োজনীয় উদ্যোগের অভাবে অনেক খাল ও জলাশয় নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।’ মুসলিম বাজার খাল পরিদর্শনের আগে তিনি হাতিরঝিলে চলমান পরিচ্ছন্নতা কার্যক্রমও ঘুরে দেখেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘হাতিরঝিল নির্মাণে বিপুল অর্থ ব্যয় করা হয়েছিল। কিন্তু বর্তমানে এর অবস্থা এমন হয়েছে যে মানুষের বিনোদনের জন্য সেখানে যাওয়ার পরিবেশ নেই। আমরা অচিরেই হাতিরঝিলকে একটি আধুনিক বিনোদন কেন্দ্রে রূপান্তর করব। সেখানে লাইটিং, বসার ব্যবস্থা ও নিরাপত্তা জোরদার করা হবে।’

তিনি বলেন, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় মোট ৫৬টি খাল রয়েছে। বর্ষা মৌসুম ও ডেঙ্গুর প্রকোপ বিবেচনায় নিয়ে ছোট-বড় সব খাল পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

খালগুলোর অবৈধ দখল উচ্ছেদ ও সীমানা নির্ধারণে দুটি কমিটি গঠন করার কথা তুলে ধরে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী আরও বলেন, ‘খালগুলোকে স্থায়ীভাবে সংরক্ষণ করতে হবে। উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের ৫৬টি খাল সংরক্ষণ ও সচল রাখা না গেলে ভবিষ্যতে এই নগরী বসবাসের অযোগ্য হয়ে পড়বে।’

বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে তিনি বলেন, ‘আমরা খাল পরিষ্কার করছি, কিন্তু অনেকেই আবার খালে ময়লা ফেলছেন। বর্জ্য ফেলার নির্ধারিত স্থান রয়েছে। সেখানে বর্জ্য ফেললে সিটি করপোরেশন তা সংগ্রহ করবে। এরপরও কেউ খাল বা খালের পাশে ময়লা ফেললে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে আইন অনুযায়ী জরিমানা করা হবে।’

নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, জরিমানার মুখোমুখি না হয়ে সবাই যেন প্রশাসন ও সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান বলেন, একই রাস্তা বারবার খনন এড়াতে এবং উন্নয়ন কার্যক্রম সমন্বিতভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে।

তিনি বলেন, এ বিষয়ে ওয়াসা, তিতাস গ্যাস ও রাজউকসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে একাধিক সমন্বয় সভা হয়েছে। কোনো বড় মেরামত, অবকাঠামো উন্নয়ন বা রাস্তা সংস্কারকাজ শুরুর আগে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে আলোচনা করেই কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

শফিকুল ইসলাম আরও বলেন, ‘ভবিষ্যতে যাতে একই রাস্তা বারবার খনন করতে না হয় এবং উন্নয়ন কাজগুলো সমন্বিতভাবে সম্পন্ন করা যায়, সে লক্ষ্যেই আমরা কাজ করছি। নগরবাসীর দুর্ভোগ কমিয়ে একটি পরিচ্ছন্ন, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগর গড়ে তোলাই আমাদের লক্ষ্য।’

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement