মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রতিবেদক, রাজনীতি ডটকম

গোপালগঞ্জের মুকসুদপুরে বাস-প্রাইভেটকার ও অটোভ্যানের ত্রিমুখী সংঘর্ষে নারীসহ ২ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন প্রাইভেটকারে থাকা আরও তিনজন। মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার রাঘদী ইউনিয়নের মুলদী গ্রামের মুকুল আলী শেখের ছেলে রাজিব শেখ (২২) ও বকুল বেগম (৩৫)।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আবু নোমান বলেন, দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার চর প্রসনদি এলাকায় বরিশালগামী যাত্রীবাহী বাসের সঙ্গে বিপরীতগামী একটি প্রাইভেটকার ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোভ্যানে থাকা যাত্রী বকুল বেগম ও চালক রাজিব শেখ ঘটনাস্থলেই নিহত হন। এ সময় প্রাইভেটকারে থাকা তিন যাত্রী আহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে মাদারীপুরের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

তিনি আরও বলেন, পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে