ভোটকেন্দ্রে সহকারী প্রিসাইডিং কর্মকর্তার মৃত্যু

প্রতিবেদক, রাজনীতি ডটকম

হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ নির্বাচনের ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় মো. এমদাদুল হক নামে এক সহকারী প্রিসাইডিং কর্মকর্তা অসুস্থ হয়ে মারা গেছেন। বুধবার (২৯ মে) সকাল ১১টার দিকে উপজেলার উমেদনগর পৌর উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্রে এ ঘটনা ঘটে।

মৃত এমদাদুল হক স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) হবিগঞ্জ সদর উপজেলা কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী।

এলজিইডি হবিগঞ্জের নির্বাহী প্রকৌশলী ফরিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, এমদাদুল হক সকালে ভোটকেন্দ্রে দায়িত্বরত অবস্থায় বুকে ব্যথা অনুভব করেন। পরে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নির্বাহী প্রকৌশলী আরও বলেন, দুপুরে নামাজে জানাজা শেষে এমদাদুল হকের মরদেহ পাবনা জেলা সদরে তার বাড়িতে পাঠানো হয়েছে। তিনি স্ত্রী ও এক ছেলে রেখে গেছেন।

হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) মোমিন উদ্দিন চৌধুরী বলেন, এমদাদুল হক হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন। হাসপাতালে প্রায় ১০ মিনিট চিকিৎসাধীন থেকে তিনি মারা গেছেন।

হবিগঞ্জের অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জাহাঙ্গীর আলম জানান, সহকারী প্রিসাইডিং কর্মকর্তা এমদাদুল হকের মৃত্যু হওয়ায় বিধি অনুযায়ী তার স্থলে একজন পোলিং কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩ মাসে যে কাজ হয়েছে, আ.লীগের ১৫ বছরেও তা হয়নি: মির্জা ফখরুল

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”

১ দিন আগে

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ২০ জনকে পুশইন চেষ্টা, প্রতিহত করল বিজিবি

বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।

১ দিন আগে

পরিত্যক্ত কূপে নেমে প্রাণ গেল বাবা-ছেলেসহ ৪ জনের

শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।

১ দিন আগে

মেহেরপুর সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় ব্যর্থ

স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।

২ দিন আগে