প্রতিবেদক, রাজনীতি ডটকম

পিরোজপুরের নেছারাবাদে যাত্রীবাহী বাসের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রবিবার (৯ জুন) সকালে স্বরূপকাঠি-বরিশাল মহাসড়কের কুনিয়ারি প্রাইমারি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সরোয়ার হোসেন।
নিহতরা হলেন- মো. শাকিল ইসলাম (৩৭) ও মো. সাইফুল ইসলাম (২৬)।
প্রত্যক্ষদর্শীরা জানান, ‘সাকিল ও সাইফুল মোটরসাইকেলে বরিশালে যাচ্ছিলেন। তারা কুনিয়ারি প্রাইমারি স্কুলের সামনে এলে বিপরীত দিক থেকে দ্রুতগতির শুভেচ্ছা পরিবহনের বাস তাদের চাপা দেয়।
স্থানীয় ইউপি সদস্য মো. মিজান কাজী বলেন, ‘স্বরূপকাঠি-বরিশাল লাইনের বেশির ভাগ বাস বরিশাল থেকে আসার সময় পথে থেমে থেমে যাত্রী তোলে। পরে টাইম রক্ষার জন্য স্বরূপকাঠির কাছাকাছি এসে বেপরোয়া গতিতে চালায়। এ কারণে এই সড়কে প্রায়ই দুর্ঘটনা ঘটে।’
ওসি মো. সরোয়ার হোসেন বলেন, বাসটি জব্দ করা হয়েছে, আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

মন্ত্রী বলেন, “আমাদের কাজ শুরু হয়ে গেছে। আপনাদের এলাকায় যত রাস্তাঘাট ও সেতু রয়েছে, ইনশাআল্লাহ পাঁচ বছরের মধ্যে সব সম্পন্ন করা হবে। তিন মাসে যে কাজ হয়েছে, আওয়ামী লীগের ১৫ বছরেও তা হয়নি।”
১ দিন আগে
বিজিবি জানায়, শুক্রবার গভীর রাতে চৌকা সীমান্ত দিয়ে ২০ জনকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তাদের মধ্যে ১১ জন পুরুষ, পাঁচজন নারী ও চারজন শিশু রয়েছে।
১ দিন আগে
শনিবার (২০ জুন) সকালে উপজেলার টেলকি জলই এলাকায় এ দুর্ঘটনা ঘটে । নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা (৪৮), তার ১০ বছর বয়সী ছেলে নেইমার ম্রং, রতন নকরেক (২৪) ও গাবরিয়েল নকরেক (৩২)। তারা সবাই ক্ষুদ্র নৃগোষ্ঠী সম্প্রদায়ের সদস্য।
১ দিন আগে
স্থানীয় সূত্রে জানা গেছে, বর্তমানে ওই চারজন আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৫ ও ১৬-এর মধ্যবর্তী এলাকায় নো-ম্যানস ল্যান্ডে অবস্থান করছেন। তাদের মধ্যে একজন পুরুষ ও তিনজন নারী রয়েছেন বলে জানা গেছে। তবে এখন পর্যন্ত তাদের পরিচয় বা জাতীয়তা সম্পর্কে কোনো ধারণা পাওয়া যায়নি।
২ দিন আগে