গণভোটের প্রচারে গিয়ে অফিসে অনুপস্থিত, সমাজসেবা কর্মকর্তাকে শোকজ

মু. আ. মোতালিব, তালতলী (বরগুনা) প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ১৯: ৩৯
সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার। ছবি: সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রমে অংশ নিতে গিয়ে নির্ধারিত কর্মদিবসে অফিসে অনুপস্থিত থাকায় বরগুনার তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছারকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে।

তবে গণভোটের প্রচারে সক্রিয় ভূমিকা রাখার কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে ধারণা করছেন স্থানীয়রা। গত ১৩ জানুয়ারি (মঙ্গলবার) বরগুনা জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম এ শোকজ নোটিশ জারি করেন।

জানা গেছে, সরকারের চলমান গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম জোরদার করতে গত ১১ জানুয়ারি বিভাগীয় কমিশনার সমাজসেবা অধিদপ্তরসহ সংশ্লিষ্ট দপ্তরগুলোকে মাঠপর্যায়ে দ্রুত উঠান বৈঠক ও জনসচেতনতামূলক সভা আয়োজনের নির্দেশ দেন। ওই নির্দেশনার আলোকে ১২ জানুয়ারি আমতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমতলী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী।

আমতলী উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছার একই সঙ্গে তালতলী উপজেলার অতিরিক্ত দায়িত্বে থাকলেও ওইদিন আমতলীতে আয়োজিত সভায় অংশ নেওয়ায় তালতলী কার্যালয়ে উপস্থিত থাকতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে তাকে তালতলী উপজেলা সমাজসেবা কার্যালয়ে অনুপস্থিত দেখিয়ে ১৩ জানুয়ারি শোকজ নোটিশ দেওয়া হয়।

উল্লেখ্য, ১২ জানুয়ারির ওই গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ সভার ছবি ও তথ্য বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘ডিএসএস বরগুনা এ টু জেট’-এ প্রকাশ করা হয়। এরপরও শোকজ নোটিশ জারির ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন ও সমালোচনার সৃষ্টি হয়েছে। অনেকের ধারণা, গণভোটে জনসাধারণকে উদ্বুদ্ধ করার কারণেই সংশ্লিষ্ট কর্মকর্তাকে শাস্তির মুখে পড়তে হয়েছে।

এ বিষয়ে বরগুনা জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. শহিদুল ইসলাম বলেন, ‘সরকার গণভোটের প্রচার করতে বলেছে— এর মানে এই নয় যে সেদিন অফিস করা যাবে না। কর্তৃপক্ষ এমন কোনো নির্দেশ দেয়নি। সপ্তাহে একদিন অফিসে যাওয়ার কথা থাকলেও ওই দিন গণভোট করতে হবে— এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয়।”

অন্যদিকে আমতলী উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ জাফর আরিফ চৌধুরী বলেন, ‘১২ জানুয়ারি উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে গণভোট বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছিল এবং আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। তারপরও ওই কর্মকর্তাকে শোকজ করা হয়েছে— এটি আমার বোধগম্য নয়। জেনে-বুঝে দাপ্তরিক সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল।’

এদিকে বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ অভিযোগ করেছেন, কার্যক্রম নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ঘনিষ্ঠ কিছু ব্যক্তি এখনও সরকারি দপ্তরে প্রভাবশালী অবস্থানে রয়েছেন। তাদেরই একটি চক্র পরিকল্পিতভাবে গণভোটের প্রচার ও ভোটার উদ্বুদ্ধকরণ কার্যক্রম বাধাগ্রস্ত করতে সমাজসেবা কর্মকর্তা মো. মানজুরুল হক কাওছারকে শোকজ করেছে বলে দাবি তাদের।

এ ছাড়া তারা অবিলম্বে এই শোকজ আদেশ প্রত্যাহার করে বিভাগীয় নির্দেশ বাস্তবায়নের জন্য মাঠপর্যায়ে গণভোটের প্রচার ও ভোটাদের উদ্বুদ্ধকরণের সুযোগ করে দেওয়ার জোর দাবি জানিয়েছেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে