ইলিশের অস্তিত্ব ও উপকূলীয় এলাকার পরিবেশ রক্ষায় গণশুনানি

পটুয়াখালী প্রতিনিধি

ইলিশের অস্তিত্ব রক্ষা ও উপকূলীয় পরিবেশ সুরক্ষার দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় আন্ধারমানিক নদী তীরে হয়েছে এক গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে ‘প্রতিবেশ ও উন্নয়ন ফোরাম–পটুয়াখালী’, ‘প্রান্তজন’, ‘ক্লিন’ এবং ‘বিডব্লিউজিইডি’–এর যৌথ উদ্যোগে আয়োজিত এই শুনানিতে স্থানীয় জেলে পরিবার, নাগরিক সমাজ ও পরিবেশকর্মীরা অংশ নেন।

গণশুনানিতে বক্তারা বলেন, কলাপাড়ায় কয়লা বিদ্যুৎকেন্দ্র ও বন্দরকেন্দ্রিক অপরিকল্পিত উন্নয়ন কার্যক্রম আন্ধারমানিক নদীর ইলিশ অভয়াশ্রমে গুরুতর সংকট সৃষ্টি করেছে। নদীটি এখন প্রায় ইলিশশূন্য।

গণশুনানির বিচারক প্যানেলে ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের খেপুপাড়া নদী উপকেন্দ্রের প্রধান ও উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোহাম্মদ আশরাফুল হক, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপকূলীয় অধ্যয়ন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক অসীম আবরার, বরিশাল বিভাগীয় পরিবেশ ও জনসুরক্ষা ফোরামের সদস্য শুভঙ্কর চক্রবর্তী, প্রতিবেশ ও উন্নয়ন ফোরামের সদস্য অ্যাডভোকেট সুভাস চন্দ্র দাস ও মেজবাহউদ্দিন মাননু।

আলোচনায় অংশ নেন ফোরামের আহ্বায়ক অমল মুখার্জী, সদস্যসচিব তৌহিদুল ইসলাম শাহজাদা এবং স্থানীয় জেলে আব্দুর রব রাঢ়ী, মন্নান পলহান, আকলিমা বেগম, চন্দ্র ভানু ও জহিরুল ইসলাম প্রমুখ।

জেলে আব্দুর রব রাঢ়ী বলেন, আমি প্রায় ৫৫ বছর ধরে মাছ ধরি। রামনাবাদ নদীতে একসময় হাজারের বেশি জেলে সংসার চালাত। এখন বন্দরের চ্যানেল তৈরির পর মাছ ধরা বন্ধ করে দিয়েছে, কিন্তু কোনো ক্ষতিপূরণ দেয়নি। আমাদের এখন বাঁচাই কষ্ট।

আয়োজক সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, দেশের ইলিশ উৎপাদন গত কয়েক বছরে ধারাবাহিকভাবে কমেছে। ২০২৩–২৪ অর্থবছরে জাতীয় পর্যায়ে ইলিশ উৎপাদন ৪২ হাজার মেট্রিক টন কমেছে—প্রায় ৮ শতাংশ হ্রাস। বরিশাল বিভাগ, যেখানে দেশের মোট ইলিশের প্রায় ৬৫ শতাংশ উৎপাদিত হয়, সেখানে উৎপাদন কমেছে প্রায় ২৩ হাজার ৫০০ মেট্রিক টন। ২০১১ সালে অভয়াশ্রম ঘোষিত আন্ধারমানিক নদ এখন ইলিশশূন্য হয়ে পড়েছে।

বক্তারা বলেন, বিদ্যুৎকেন্দ্র ও বন্দর এলাকা থেকে নির্গত অপরিশোধিত বর্জ্য ও গরম পানি সরাসরি নদীতে পড়ছে। ইলিশ খুব সংবেদনশীল মাছ—এই দূষণ তাদের প্রজনন ব্যাহত করছে, মাছ ছোট হচ্ছে, এলাকা ছেড়ে যাচ্ছে। পাশাপাশি বন্দরকে কেন্দ্র করে নদীতে জাহাজ চলাচল বেড়েছে, ফলে বঙ্গোপসাগর থেকে ইলিশের প্রবেশপথ প্রায় অবরুদ্ধ।

তারা আরও বলেন, আন্ধারমানিক নদীতে মাত্র ৮–১০ কিলোমিটারের মধ্যে তিনটি সেতু নির্মাণ, শাখা নদীগুলোর মুখ বন্ধ করা, নদীর তীরে বালু ফেলা ও অবৈধ দখলদারিত্ব—সব মিলিয়ে নদীর স্রোত ও নাব্যতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ইলিশের প্রজনন ও চলাচল বাধাগ্রস্ত হচ্ছে।

এই সংকট জেলেদের জীবন-জীবিকাকেও বিপন্ন করে তুলেছে। জীবিকা হারিয়ে শত শত জেলে এখন পেশা বদলে অন্য কাজে যাচ্ছেন।

গণশুনানি থেকে আয়োজক সংগঠনগুলো সরকারের প্রতি কয়েকটি দাবি জানায়।

বিদ্যুৎকেন্দ্র ও শিল্পপ্রতিষ্ঠান থেকে বর্জ্য ও গরম পানি নদীতে ফেলার আগে আন্তর্জাতিক মানের পরিবেশবিধি নিশ্চিত করা, ইলিশের প্রজনন ক্ষেত্র সুরক্ষিত রেখে অবকাঠামোগত পরিকল্পনা করা, জাহাজ চলাচল ও নদীভরাট যেন ইলিশের চলাচলের পথ বাধাগ্রস্ত না করে, তা নিশ্চিত করা, যেকোনো মেগা প্রকল্পের আগে ইলিশসহ সামুদ্রিক জীববৈচিত্র্যের ওপর পরিবেশগত প্রভাব মূল্যায়ন বাধ্যতামূলক করা, আন্ধারমানিক নদীর সীমানা নির্ধারণ করে অবিলম্বে দখল, দূষণ ও ভরাট বন্ধ করা এবং পলি অপসারণের মাধ্যমে নদীর নাব্যতা ফিরিয়ে আনতে হবে।

আয়োজক সংস্থার প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, এই গণশুনানি সরকারের সংশ্লিষ্ট দপ্তরগুলোকে কলাপাড়ার নদী, ইলিশ এবং উপকূলের পরিবেশ রক্ষায় কার্যকর পদক্ষেপ নিতে বাধ্য করবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে