জীবাশ্ম জ্বালানির বিরুদ্ধে রাজশাহীতে মানববন্ধন

রাজশাহী ব্যুরো

জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বন্ধ ও নবায়নযোগ্য শক্তিতে দ্রুত রূপান্তরের দাবিতে রাজশাহীতে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে রাজশাহীর বড়কুঠি এলাকায় প্রায় ঘণ্টাব্যাপী এ কর্মসূচির আয়োজন করা হয়। পরিবর্তন, ক্লিন ও বিডব্লিউজিইডি’র যৌথ উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

২০১৬ সালের বাঁশখালী আন্দোলনে জীবন দেয়া মানুষদের স্মরণে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, ‘আর নয় জীবাশ্ম জ্বালানি, পরিচ্ছন্ন ভবিষ্যতের অপেক্ষা’- এই বার্তা ধারণ করে কয়লা, এলএনজি ও অন্যান্য দূষণকারী শক্তির ব্যবহার বন্ধ করার এখনই সময়।

বক্তারা বলেন, জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা শুধু পরিবেশগত ক্ষতিই করছে না, বরং অর্থনৈতিকভাবেও দেশকে চাপে ফেলছে। বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতার কারণে বিদ্যুতের দাম বাড়ছে, যার বোঝা সাধারণ মানুষের ঘাড়েই চাপছে। তারা বলেন, বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে হলে সৌর, বায়ু ও অন্যান্য নবায়নযোগ্য উৎসকে প্রাধান্য দিতে হবে।

এই কর্মসূচিতে পরিবর্তন পরিচালক রাশেদ রিপনসসহ পরিবেশবিদ, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

গত এপ্রিলে ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জরুরি পাইপলাইন স্থানান্তরকাজের জন্য আশুলিয়া ও সাভারের বিভিন্ন এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ ছাড়া গত জুলাইয়ে পুরোনো বিতরণ ও সার্ভিস লাইন প্রতিস্থাপনের জন্য হাতিরপুল ও ধানমন্ডির কয়েকটি এলাকায় আট ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ ছিল।

১১ ঘণ্টা আগে

৩৫ মিনিটে নিয়ন্ত্রণে উত্তরার রেস্তোরাঁর আগুন

রাজধানীর উত্তরায় বিমানবন্দরের পাশে সেন্টারপয়েন্ট শপিং মলের একটি রেস্তোরাঁয় অগ্নিকাণ্ড ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে প্রায় ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

১২ ঘণ্টা আগে

জামিনের পর কারামুক্ত বিদিশা

কারাগারের সিনিয়র জেল সুপার মো. নজরুল ইসলাম গণমাধ্যমকে বলেন, বিদিশার জামিনের সব কাগজপত্র কারাগারে আসার পর যাচাই-বাছাই করা হয়েছে। সব নথিপত্র ঠিকঠাক থাকায় তাকে মুক্তি দেওয়া হয়েছে।

১ দিন আগে

গোপালগঞ্জে কনসার্টে শেখ হাসিনার পক্ষে স্লোগান, আয়োজক গ্রেপ্তার

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে গোপালগঞ্জ সদর থানা-পুলিশ হাফিজুর রহমানকে গ্রেপ্তার করে। পুলিশ সূত্রে জানা গেছে, সন্ত্রাসবিরোধী আইনে আগে করা একটি মামলায় হাফিজুরকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

১ দিন আগে
Advertisement