বিএনপি-গণঅধিকার পরিষদ মুখোমুখি, গলাচিপা-দশমিনায় ১৪৪ ধারা

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর গলাচিপায় বৃহস্পতিবার রাতে সংঘর্ষে জড়িয়েছে বিএনপি ও গণঅধিকার পরিষদ। এর পরিপ্রেক্ষিতে শুক্রবার সকাল থেকে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। ছবি: রাজনীতি ডটকম

পটুয়াখালীর গলাচিপা ও দশমিনা উপজেলায় বিএনপি ও গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। দুই দলের পালটাপালটি কর্মসূচির কারণে দুই উপজেলাতেই তিন দিনের জন্য ১৪৪ ধারা জারি করে সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।

গলাচিপার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহামুদুল হাসান এবং দশমিনারে ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইরতিজা হাসান শুক্রবার (১৩ জুন) সকাল ৮টা থেকে তিন দিনের জন্য নিজ নিজ উপজেলায় ১৪৪ ধারা জারি করে মাইকিং করেছেন।

এর আগে বৃহস্পতিবার (১২ জুন) রাতে গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নে দুপক্ষের মধ্যে হামলা ও ভাঙচুরের পর রাতেই গলাচিপার বকুলবাড়িয়া ইউনিয়নের পাতাবুনিয়া বাজারে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে প্রায় পাঁচ ঘণ্টা অবরুদ্ধ করে রাখা হয়।

এ ঘটনার জন্য গণঅধিকার পরিষদ স্থানীয় বিএনপির নেতাকর্মীদের দায়ী করেন। সারা রাত অবরুদ্ধ থাকার পর শুক্রবার ভোর ৪টার দিকে যৌথবাহিনী নুরুল হক নুরকে উদ্ধার করে গলাচিপা নিয়ে যায়।

বৃহস্পতিবার রাতের এ ঘটনার পর শুক্রবার বিএনপি ও গণঅধিকার পরিষদ গলাচিপা ও দশমিনা উপজেলা শহরে পালটাপালটি প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল কর্মসূচি ঘোষণা করে। এ ছাড়াও গলাচিপায় বিকেলে উপজেলা বিএনপির সভাপতি মো. ছিদ্দিকুর রহমানের বাসভবনে ও গণঅধিকার পরিষদ ডাকবাংলোতে পৃথক পৃথক সংবাদ সম্মেলনের আয়োজন করে।

পালটাপালটি এসব কর্মসূচির কারণেই ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। এ সংক্রান্ত আদেশে বলা হয়, গলাচিপা উপজেলাধীন চরবিশ্বাস ও বকুলবাড়িয়া ইউনিয়নের সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষ ও রাজনৈতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে বিএনপি ও গণঅধিকার পরিষদের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। দুপক্ষের যুগপৎ কর্মসূচি ঘোষণার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলার মারাত্মক অবনতিসহ রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা রয়েছে।

এ অবস্থায় জনগণের জানমাল ও সরকারি সম্পত্তি রক্ষায় গলাচিপা পৌরসভা ও এর আশপাশের এলাকায় শুক্রবার সকাল ৮টা থেকে রোববার (১৫ জুন) সকাল ৮টা পর্যন্ত ফৌজদারি কার্যবিধির ১৪৪ ধারা জারি করা হয়েছে বলে উল্লেখ করা হয়েছে আদেশে। এতে বলা হয়েছে, বিষয়টি গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) সংশ্লিষ্টদের অবহিত করা হয়েছে।

দশমিনা উপজেলাতেও দশমিনা সদর ও বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ এলাকায় বিএনপি ও গণঅধিকার পরিষদ একই সময়ে ভিন্ন ভিন্ন কর্মসূচির ঘোষণা দেয়। সেখানেও চরম উত্তেজনার পাশাপাশি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ইউএনও ইরতিজা হাসান শুক্রবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেন।

১৪৪ ধারা বহাল থাকা অবস্থায় সংশ্লিষ্ট এলাকায় সব ধরনের সভা- সমাবেশ, বিক্ষোভ মিছিল, গণজামায়েত ছাড়াও বিস্ফোরক দ্রব্য ও আগ্নেয়াস্ত্র বা যেকোনো ধরনের অস্ত্র বহন নিষিদ্ধ করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট এলাকায় পাঁচজন বা তার বেশি ব্যক্তির একসঙ্গে অবস্থান বা চলাফেরাও সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

৩ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৪ দিন আগে