৫ ঘণ্টা পর অবরুদ্ধ নুরকে উদ্ধার করল যৌথ বাহিনী

পটুয়াখালী প্রতিনিধি

পটুয়াখালীর গলাচিপায় গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ করে রাখার অভিযোগ উঠেছে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ৫ ঘণ্টা পর অবরুদ্ধ নুরকে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে উদ্ধার করে। বৃহস্পতিবার (১২ জুন) রাতে উপজেলার পাতাবুনিয়া বটতলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাত ১১টার দিকে এক ফেসবুক পোস্টে নুরুল হক অভিযোগ করেন, পটুয়াখালী-৩ (গলাচিপা-দশমিনা) আসনের বিএনপির মনোনয়নপ্রত্যাশী হাসান মামুনের অনুসারীরা তাকে অবরুদ্ধ করে রেখেছেন।

স্থানীয় সূত্র জানায়, বকুলবাড়ীয়া ইউনিয়নের পাতাবুনিয়া এলাকায় প্রয়াত দলীয় কর্মী বাদল মেম্বারের স্মরণসভা শেষে ফেরার পথে হামলার শিকার হন ভিপি নুর। পথে গাছ ফেলে তার গাড়িবহর আটকানো হয়, চালানো হয় হামলা। ভাঙচুর করা হয় অন্তত ৮-১০টি মোটরসাইকেল। হামলার সময় আগুন দেওয়া হয় কয়েকটি মোটরসাইকেলে।

ভিপি নুরের সঙ্গে থাকা নেতাকর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। এ সময় তিনি প্রায় ৫ ঘণ্টা অবরুদ্ধ থাকেন। ভোররাত ৪টার দিকে সেনাবাহিনী ও পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে উপজেলা ডাকবাংলোয় আশ্রয় দেয়।

এক ভিডিও বার্তায় নুর বলেন, ‘হাসান মামুনের অনুসারীরা রড, রামদা, লাঠি নিয়ে হামলা চালায়। আমাদের স্থানীয় কর্মীদের মারধর করেছে, মোটরসাইকেল ভাঙচুর ও পুড়িয়ে দিয়েছে। প্রশাসনের ভূমিকা ছিল অত্যন্ত দুর্বল। পুলিশ ও সেনাবাহিনী এসেও হামলাকারীদের সরাতে পারেনি।’

অভিযোগ অস্বীকার করে বিএনপির কেন্দ্রীয় নেতা হাসান মামুন বলেন, ‘ভিপি নুর সম্প্রতি ঠিকাদারি কাজ নিয়ে জেলা বিএনপির এক জ্যেষ্ঠ নেতাকে জড়িয়ে বিভ্রান্তিকর বক্তব্য দিয়েছেন। এছাড়া তার লোকজন চরবিশ্বাস বাজারে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা চালিয়েছে। এসব কারণে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে থাকতে পারে। তবে আমি ঢাকায় অবস্থান করছি এবং ঘটনাটি জানার পর আইনশৃঙ্খলা বাহিনীকে উদ্ধারের অনুরোধ জানিয়েছি।’

গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কোষাধ্যক্ষ কৃষিবিদ শহিদুল ইসলাম ফাহিম বলেন, ‘টানা পাঁচ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ভিপি নুরকে সেনাবাহিনী ও পুলিশ ডাকবাংলোয় নিয়ে যায়। তবে পরবর্তীতে নিরাপত্তা দিতে অপারগতা জানিয়ে তাকে গলাচিপা ছাড়তে বলা হয়। বিএনপির সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকলেও এই ঘটনায় বড় ধাক্কা লাগল।’

তিনি জানান, ‘দলটি দুপুরের পর আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের প্রস্তুতি নিচ্ছে।’

এ বিষয়ে গলাচিপা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সৈয়দুজ্জামান ও গলাচিপা থানার ওসি মো. আশাদুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো মন্তব্য পাওয়া যায়নি।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

২১ ঘণ্টা আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

১ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে

শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ প্রাণহানি: ৩ তদন্ত কমিটি, মামলা হয়নি ২৪ ঘণ্টাতেও

এর আগে দুর্ঘটনার কারণ অনুসন্ধানে শুক্রবার রাতে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে দেন চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দ মাহাবুবুল হককে আহ্বায়ক ও সীতাকুণ্ডের সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুনকে সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে তদন্ত কমিটিতে।

২ দিন আগে