রাজশাহীতে ১১ দফা দাবিতে আরএনবি সদস্যদের বিক্ষোভ-স্মারকলিপি

রাজশাহী ব্যুরো

রাজশাহীতে ১১ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি) সদস্যরা। আজ রোববার দুপুর ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের জিএম কার্যালয়ের (রেলভবন চত্ত্বর) সামনে বিক্ষোভ মিছিল শেষে জিএম বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা।

১১ দফা দাবিগুলো মধ্যে প্রতিদিন ৮ ঘণ্টার বেশি দায়িত্ব পালন করানো হলে অতিরিক্ত কর্ম ঘণ্টার জন্য দ্বিগুণ হারে ওভার টাইম দেওয়া, নিয়োগবিধি সংশোধন করে প্রতি বছর শূন্যপদের বিপরীতে জনবল নিয়োগ দেওয়া, রেলওয়ে নিরাপত্তা বাহিনীর মাঠপর্যায়ের 'চেইন অব কমান্ড' কোনো সিভিল অফিসারের হাতে থাকবে না। ব্যারাক ও অন্যান্য সুযোগ-সুবিধা নির্মাণ, সিকিউরিটি ম্যানুয়েল-১৯৮৫ মেনে চার্জ প্রদান অন্যতম।

বিক্ষোভকারীরা বলেন, ন্যায্য দাবি নিয়ে সাময়িক কর্মবিরতিতে যাওয়া বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর অফিসার ও সদস্যদের বিরুদ্ধে কোনো ধরনের বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না তার নিশ্চয়তা প্রদান করতে হবে। অন্যথায় এ একই ইস্যু নিয়ে সর্বাত্মক কর্মবিরতির ঘোষণা দেওয়া হবে। পরে নিরাপত্তা বাহিনীর কর্ম বিরতির স্থানে পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) গিয়ে আশ্বাস দিলে তারা কর্মবিরতি প্রত্যাহার করে নেন।

এসময় পশ্চিম রেলওয়ের জেনারেল ম্যানেজার (ভারপ্রাপ্ত) আহম্মদ হোসেন মাসুম বলেন, দাবিগুলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে। আশা করছি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আপনাদের এই দাবিগুলোর বিষয়ে ইতিবাচক সাড়া দেবেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সিলেটে তেলবাহী ট্রাক-অটোরিকশার সংঘর্ষ. নিহত ৪

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।

২১ ঘণ্টা আগে

কলকাতায় অগ্নিদগ্ধ সাজুর মরদেহ এলো দেশে, ভারতে সৎকার রেবতীকে

ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।

১ দিন আগে

সিলেটে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজন, বাধ সাধছে ‘তৌহিদী জনতা’

সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।

১ দিন আগে

বেনাপোলে স্বজনরা, আসছে কলকাতায় অগ্নিদগ্ধ ৫ বাংলাদেশির মরদেহ

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।

১ দিন আগে