রাজশাহী ব্যুরো

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ফুটবলের ভেতরে অভিনব কায়দায় লুকানো থাকা ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেছে র্যাব। র্যাব-৫ এর একটি দল শনিবার রাতে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকা থেকে এসব হেরোইন জব্দ করে। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। আজ রোববার র্যাব-৫ এর পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গোদাগাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে মাদকের একটি বড় চালান গোদাগাড়ী হয়ে রাজশাহী শহরের দিকে প্রবেশ করবে এমন তথ্যের ভিত্তিতে র্যাব সদস্যরা মাদকের সম্ভাব্য রুটগুলোর উপর নজরদারী বৃদ্ধি করতে থাকে। শনিবার রাত ৯টার দিকে গোদাগাড়ী উপজেলার সরমোংলা এলাকায় মাদক কারবারীরা র্যাবের উপস্থিতি টের পেয়ে তাদের কাছে থাকা ১টি ফুটবল ফেলে জমিতে ফেলে পালিয়ে যায়। বিষয়টি সন্দেহ হলে ফুটবলটি কেটে ভিতরে বিশেষ কায়দায় রক্ষিত অবস্থায় ২ কেজি ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করেন র্যাব সদস্যরা।
এ ঘটনায় গোদাগাড়ী থানায় জিডি করে উদ্ধারকৃত আলামত পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

শনিবার (২২ আগস্ট) দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ব্রাহ্মণগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন শেরপুর হাইওয়ে থানার ওসি আনিসুর রহমান।
১১ ঘণ্টা আগে
ভোমরা স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা সজীব বালা বলেন, ভারতের ইমিগ্রেশন কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর করতে কিছুটা সময় নিয়েছে। তারা দুপুর ১২টার দিকে তাদের কাছে মরদেহ হস্তান্তর করে। এরপর ১৫ মিনিটের মধ্যে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।
১২ ঘণ্টা আগে
সিলেটের বিয়ানীবাজারের সোনাই নদীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ আয়োজনে বাধ সেধেছে ‘তৌহিদী জনতা’ নামে একটি গোষ্ঠী। তারা প্রতিযোগিতা বন্ধের দাবি জানালেও আয়োজকরা ২৮ আগস্ট নৌকাবাইচ আয়োজনের প্রস্তুতি চালিয়ে যাচ্ছেন। এ অবস্থায় জেলা প্রশাসনের অনুমতি ছাড়া কোনো নৌকাবাইচ হতে দেওয়া হবে না বলে জানিয়েছে পুলিশ।
১৩ ঘণ্টা আগে
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস হোসেন শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বলেন, কলকাতা থেকে রওনা দেওয়ার পর দুই থেকে তিন ঘণ্টার মধ্যে মরদেহ ৫টি বেনাপোলে পৌঁছাতে পারে। তবে ঠিক কখন মরদেহগুলো সীমান্তে পৌঁছাবে, তা এখনো নিশ্চিত নয়।
১৪ ঘণ্টা আগে