সাবেক মন্ত্রী নওফেলের বাসায় অভিযান, আটক ৭

চট্টগ্রাম ব্যুরো
আপডেট : ১২ নভেম্বর ২০২৫, ১৮: ১৯

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। এ অভিযানে সাতজনকে আটক করা হয়েছে। ভবনটি নওফেলের বাবা চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর বাসভবন হিসেবে পরিচিত।

পুলিশ জানিয়েছে, ‘ঢাকা লকডাউন’ কর্মসূচি ঘিরে নওফেলের বাসায় কার্যক্রম স্থগিত থাকা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বৈঠক করছেন— খবরের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

বুধবার (১২ নভেম্বর) বিকেল সাড়ে ৩টা থেকে আধা ঘণ্টারও বেশি সময় ধরে নগরীর পাঁচলাইশ থানার পূর্ব নাসিরাবাদের চশমাহিলে নওফেলের বাসায় এ অভিযান চলে।

পুলিশ বলছে, বুধবার দুপুরে ফেসবুকে একজন ‘জুলাই যোদ্ধা’র একটি স্ট্যাটাস দেন। এতে বলা হয়, ১৩ নভেম্বরের ঢাকা লকডাউন কর্মসূচি সফল করতে মহিবুল হাসান চৌধুরী নওফেলের বাসায় আওয়ামী লীগের অনেক নেতাকর্মী একত্রিত হয়ে বৈঠক করছেন। পরে আরও কয়েকজন জুলাই যোদ্ধা পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করে বিষয়টি অবহিত করেন।

পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, জুলাই যোদ্ধাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) সঙ্গে আলোচনা করে ওই বাসায় অভিযান চালানো হয়। আমাদের সঙ্গে দুজন জুলাই যোদ্ধা ছিলেন। আমরা পুরো ভবনে অভিযান চালিয়ে সাতজনকে আটক করেছি।

ওসি জানান, ওই বাসায় এখন মহিবুল হাসান চৌধুরীর পরিবারের সদস্য কেউ থাকেন না। আটক ব্যক্তিরা নিজেদের কর্মচারী হিসেবে পরিচয় দিয়েছেন। তাদের আমরা আটক করে থানায় নিয়ে এসেছি। তাদের মধ্যে কেউ নিষিদ্ধ ছাত্রলীগ কিংবা ফ্যাসিস্টের সহযোগী কেউ থাকলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

পুলিশ জানিয়েছে, নওফেলের বাসার চতুর্থ তলার রান্নাঘরে খাবার তৈরি করে অনলাইনে অর্ডার নিয়ে সরবরাহ করা হয়। বুধবারও দুটি অর্ডারের খাবার সরবরাহ করা হয়েছে। নওফেলের বাসায় আওয়ামী লীগের নেতাকর্মীদের একত্রিত হয়ে বৈঠক করার খবরটি প্রাথমিকভাবে ‘গুজব’ মনে হয়েছে বলে জানান ওসি মোহাম্মদ সোলাইমান।

মহিবুল হাসান চৌধুরী নওফেল চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র প্রয়াত এ বি এম মহিউদ্দিন চৌধুরীর সন্তান। ২০১৮ সালে আওয়ামী লীগ সরকার গঠন করলে নওফেল শিক্ষা উপমন্ত্রীর দায়িত্ব পান। ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচনের পর শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর নওফেল দেশত্যাগ করেন।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

১৫ আগস্ট ঘিরে আয়োজন, চট্টগ্রামে ১৫ আইনজীবী গ্রেপ্তার

শনিবার (১৫ আগস্ট) রাতে নগরের ডবলমুরিং থানার মনসুরাবাদ এলাকার ওয়াপদা কলোনি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

১ দিন আগে

রাঙ্গামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে প্রাণ গেল ৪ জনের, আহত ২

যাত্রীবাহী একটি পিকআপ রাঙ্গামাটি শহর থেকে কুতুকছড়ি বাজারের দিকে যাচ্ছিল। গাড়িটি মানিকছড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই গুরুতর আহত হন কয়েকজন যাত্রী। আহতদের উদ্ধার করে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়।

১ দিন আগে

ফতুল্লায় মাদক কারবারিদের সঙ্গে গোলাগুলি, ৩ পুলিশসহ আহত ৪

স্থানীয় বাসিন্দা ও পুলিশের সঙ্গে কথা বলে জানা যায়, মাদক কারবারিদের একটি দল অস্ত্রসহ ঢাকা-নারায়ণগঞ্জ রেললাইনের ইসদাইর এলাকায় মহড়া দিচ্ছিল। খবর পেয়ে সেখানে অভিযান চালায় ফতুল্লা মডেল থানা পুলিশ। পুলিশকে দেখেই মাদক কারবারিরা গুলি ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এ সময় ফতুল্লা থানার উপপরিদর্শক (এসআই) মো. রফিক ও

২ দিন আগে

সীতাকুণ্ডের জাহাজে মিলল মাত্রাতিরিক্ত হাইড্রোজেন সালফাইড

পরিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, দুর্ঘটনার প্রায় চার ঘণ্টা পরও জাহাজের ভেতরে হাইড্রোজেন সালফাইডের মাত্রা ছিল ১০ দশমিক ৮ পিপিএম। দুর্ঘটনার সময় এর মাত্রা ১০০ পিপিএমেরও বেশি ছিল বলে ধারণা করছেন তারা। বলছেন, এত বেশি মাত্রার হাইড্রোজেন সালফাইডের সংস্পর্শে এলে এক থেকে তিন মিনিটের মধ্যেই আক্রান্ত ব্যক্তির

২ দিন আগে