রাজশাহী ব্যুরো

রাজশাহী-৪ (বাগমারা) আসনের সাবেক সাংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে রাজধানী ঢাকার আদাবরের নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ সোমবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন র্যাব-৫ এর সদস্যরা। র্যাব-৫ এর অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ফিরোজ কবির এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘গত ৫ আগস্ট রাজশাহীর বাগমারা উপজেলায় বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে ছাত্র-জনতার উপর হামলা ও আক্রমণের অভিযোগে দায়ের হওয়া মামলায় এজাহারভুক্ত আসামি ইঞ্জিনিয়ার মো. এনামুল হককে ঢাকার আদাবরের নিজ বাসা থেকে থেকে গ্রেপ্তার করা হয়েছে। সম্প্রতি বাগমারা থানায় ওই মামলাটি দায়ের হয়। ফলে রাজশাহীতে নিয়ে আসার পর তাকে বাগমারা থানায় হস্তান্তর করা হবে।’
উল্লেখ্য, গ্রেপ্তার ইঞ্জিনিয়ার মো. এনামুল হক নবম, দশম ও একাদশ সংসদের সংসদ সদস্য ছিলেন। তিনি বাগমারা উপজেলা আওয়ামী লীগের সভাপতি। এছাড়া, এনা গ্রুপের চেয়ারম্যান তিনি। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দুর্নীতি করে তিনি কোটি কোটি টাকার মালিক হয়েছেন বলে অভিযোগ রয়েছে। ঋণের নামে তিনি ব্যাংক থেকেও বিপুল টাকা হাতিয়ে নিয়েছেন। সরকারের পতনের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন।

মামলার বাদী খোকন তালুকদার নিজেকে কুমিল্লা মহানগরীর ২৬ নম্বর ওয়ার্ড যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে পরিচয় দিলেও মহানগর যুবদল সেই দাবি অস্বীকার করেছে। সংগঠনটির সদস্যসচিব রোমান হাসান বলেন, খোকন যুবদলের কোনো পর্যায়ের নেতা বা কর্মী নন। অতীতে তিনি যুবলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
১১ ঘণ্টা আগে
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে উড়ালসড়কের সিঁড়ির কাছে এক যুবককে ছিনতাইকারী সন্দেহে আটক করেন কয়েকজন। তাঁর বয়স আনুমানিক ২২ থেকে ২৫ বছরের মধ্যে বলে ধারণা করা হচ্ছে। পরে তাকে ঘিরে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে মারধর শুরু হয়। একপর্যায়ে গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
১২ ঘণ্টা আগে
চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ইকবাল হোসেন বলেন, প্রাথমিকভাবে চিকিৎসকদের ধারণা, নুরুল আলম ‘ম্যাসিভ হার্ট অ্যাটাকে’ মারা গেছেন। ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
১৪ ঘণ্টা আগে