প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীর কারওয়ান বাজারে বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের ৬ তলা থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭ মে) বিকেল সাড়ে ৩টার দিকে এ এ ঘটনা ঘটে।
এক প্রত্যক্ষদর্শী নিরাপত্তাকর্মী জানান, তিনি কমপ্লেক্সের দক্ষিণ কোণে ডিউটি করছিলেন। হঠাৎ অপর পাশে দেখতে পান ৬ তলা থেকে একজন যুবক লাফ দেওয়ার ভঙ্গিতে মুহূর্তের মধ্যেই নিচে পড়ে গেছেন।
তিনি জানান, যুবকের হাতে মেয়েদের ছোট ভ্যানিটিব্যাগ সদৃশ কিছু একটা ছিল বলে তার মনে হয়েছে।
শপিং কমপ্লেক্সর নিচ তলার একটি দোকানের কর্মী রাজিবুল ইসলাম বলেন, ‘ঈদে কেনাকাটায় ব্যস্ত সবাই। এর বাইরে খুব বেশি খেয়াল করা হয় না। তবে, একটা আওয়াজ শুনে বাইরে তাকিয়ে দেখি একজন যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। সম্ভবত তখনই তিনি মারা গেছেন। অনেকেই ধরাধরি করে হাসপাতালে নিয়ে যান।’
শপিং কমপ্লেক্সের সিনিয়র জিএম (হেড অফ অপারেশন) মেজর মিজান বলেন, ‘ছেলেটি ৭ তলা থেকে আত্মহত্যার উদ্দেশ্যে লাফ দেয়। তার পরিচয়ও জানা সম্ভব হয়নি। তাৎক্ষণিকভাবে দুজন গার্ডের সহায়তায় হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশকে খবর দেয়া হয়েছে। আমরা জেনেছি তার কাছে একটা মোবাইল পাওয়া গেছে।’
তবে ঘটনাটি আত্মহত্যা নাকি অন্যকিছু তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। তেজগাঁও থানার অফিসার ইনচার্জ ক্যাশৈন্যু মারমা বলেন, ‘মৃত্যুর ঘটনাটি আমরা নিশ্চিত হতে পেরেছি। খবর পেয়ে ঘটনাস্থলে টিম পাঠিয়েছি। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন।’
রাজনীতি/এসআই

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২০ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে