সহকর্মীকে উদ্ধারে সেপটিক ট্যাংকে নেমে প্রাণ গেল ২ শ্রমিকেরই

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নিহত রানা মিয়ার স্বজনদের আহাজারি। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের ফতুল্লায় নির্মাণাধীন একটি ভবনের সেপটিক ট্যাংকে জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে দুই নির্মাণশ্রমিকের মৃত্যু হয়েছে। সহকর্মীকে উদ্ধার করতে গিয়ে ওপর ব্যক্তি ট্যাংকে নামলে দুজনই অচেতন হয়ে পড়েন। পরে হাসপাতালে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

শুক্রবার (১৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ফতুল্লার কাশীপুর ইউনিয়নের ভোলাইল গেদ্দার বাজার এলাকার মোল্লা বাড়িতে শাহাবুদ্দিন মিয়ার নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— পটুয়াখালীর বাউফল উপজেলার ভাংরা গ্রামের দেলোয়ার মৃধা (৩৫) এবং গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার কুমারগাড়ি গ্রামের রানা মিয়া (২২)।

দেলোয়ার পেশায় রাজমিস্ত্রি এবং তার দেড় বছর বয়সী একটি ছেলে সন্তান রয়েছে। রানা একটি পোশাক কারখানার শ্রমিক ছিলেন; সাপ্তাহিক ছুটির দিনে কাজ করতে এসে তিনি এই দুর্ঘটনার শিকার হন। চার মাস আগে তার বিয়ে হয়েছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, ভবনের ট্যাংকের ভেতরে সেন্টারিংয়ের কাঠ খোলার কাজ চলছিল। এ সময় দেলোয়ার মৃধা রানা মিয়াকে প্রয়োজনীয় কাঠ আনতে বলেন। রানা ট্যাংকের ভেতরে নামার পরই জমে থাকা বিষাক্ত গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে দেলোয়ার নিজেই নিচে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু তিনিও একইভাবে গ্যাসে আক্রান্ত হয়ে অচেতন হয়ে পড়েন।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়।

খানপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শাহাদাত হোসেন জানান, হাসপাতালে নেওয়ার আগেই দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে তাদের মৃত্যু হয়েছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

গ্রিসযাত্রায় ভূমধ্যসাগরে ১১ বাংলাদেশির সলিল সমাধি, নিখোঁজ সুনামগঞ্জের ৬ তরুণ

গত ৩ আগস্ট রাতে ৪২ জন অভিবাসনপ্রত্যাশীকে নিয়ে একটি ইঞ্জিনচালিত নৌকা গ্রিসের উদ্দেশে লিবিয়ার তাবারুক উপকূল থেকে যাত্রা করে। জানা গেছে, নৌকায় থাকা ৪২ জনের মধ্যে ৩৮ জনই বাংলাদেশি।

১ দিন আগে

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের অনুষ্ঠানে মাদরাসাশিক্ষার্থীদের বাধা, সংঘর্ষে আহত ৩০

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে শহরের পশ্চিম মেড্ডা এলাকার পুলিশ লাইন্সের ভেতরে এ ঘটনা ঘটে। আহতদের ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

২ দিন আগে

নরসিংদীতে ইউপি চেয়ারম্যানের সমর্থক ও বিএনপির সংঘর্ষ, আহত ১৫

আহতদের মধ্যে রয়েছেন রায়পুরা সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক আমির হোসেন, উপজেলা যুবদল সদস্য রাসেল ভূইয়া, ছাত্রদল নেতা সাইফুল ইসলাম পলাশ, উপজেলা জিয়া মঞ্চের সাধারণ সম্পাদক দ্বীন ইসলাম ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন।

৩ দিন আগে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরা, প্রথম ৩ ঘণ্টায় ৩৭৯ মামলা

হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, ঢাকার যাত্রাবাড়ী থেকে চট্টগ্রাম সিটি গেট পর্যন্ত প্রায় ২৫০ কিলোমিটার মহাসড়ককে এআই নজরদারির আওতায় আনা হয়েছে। এ জন্য মহাসড়কের ৪৯০টি পয়েন্টে স্থাপন করা হয়েছে ১ হাজার ৪২৭টি ক্যামেরা।

৩ দিন আগে