ভুট্টাখেতে শিশুর মরদেহ, হত্যাকারী সন্দেহে ২ ভাইকে পিটিয়ে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১৭ এপ্রিল ২০২৬, ১৩: ২৩
বাড়ির পাশের ভুট্টাখেতে পাওয়া যায় শিশু আতিকার মরদেহ। ছবি: সংগৃহীত

মানিকগঞ্জ সদরে একটি ভুট্টাখেত থেকে আট বছর বয়সী এক মেয়ে শিশুর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ওই শিশুকে হত্যায় জড়িত সন্দেহে দুই ভাইকে পিটিয়ে হত্যা করেছেন স্থানীয়রা। এ সময় একজন গুরুতর আহত হয়েছেন, তাকে মানিকগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে মানিকগঞ্জ উপজেলার হাটিপাড়া ইউনিয়নের বনপারিল (কান্দুরপার ব্রিজ) এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেলে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। এলাকায় মাইকিং করে ও আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

রাতে আতিকার পরিবার খবর পায়, বাড়ির পাশের একটি ভুট্টাখেতে হাত-পা বাঁধা অবস্থায় এক শিমুর মরদেহ পড়ে রয়েছে। দ্রুত তারা সেখানে গিয়ে শিশুটিকে আতিকা হিসেবে শনাক্ত করেন। স্থানীয়দের ধারণা, শিশুটির কানে থাকা সোনার দুল ও গলায় সোনায় চেন লুট করতেই তাকে হত্যা করা হয়েছে।

শিশুটির মরদেহ উদ্ধার হলে স্থানীয়রা একই এলাকার দুই ভাই ও তাদের একজনের ছেলেকে এ ঘটনায় জড়িত বলে সন্দেহ করেন। তারা তাদের তিনজনকে আটকে রেখে মারধর করেন। এতে পান্নু মিয়া (৩৮) ও তার ভাই ফজলু (২৮) নিহত হন। পান্নু মিয়ার ছেলে নাজমুল (২০) গুরুতর আহত হন।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন বলেন, শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ হত্যাকাণ্ড ও গণপিটুনির ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

৩০ মিনিটে নিয়ন্ত্রণে মহাখালীর ভবনের আগুন

বৃহস্পতিবার বেলা সোয়া ১১টার দিকে এসকেএস শপিং মলের পেছনে ব্রিটিশ আমেরিকান টোবাকোর পুরনো ভবনের পাশে এ আগুন লাগে। বেলা পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

১ দিন আগে

মহাখালীতে এসকেএস শপিং মলের পেছনের ভবনে আগুন

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম বলেন, আজ বেলা ১১টা ১২ মিনিটে মহাখালীতে আগুন লাগার খবর পান তারা। খবর পেয়ে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পাঠানো হয়েছে। ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

১ দিন আগে

কিশোরীকে শেকলে বেঁধে টেনে নেওয়ার ঘটনায় গ্রেপ্তার ৩

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, সোমবার সন্ধ্যায় চুরির চেষ্টার অভিযোগে এক কিশোরীকে আটকে রেখে পুলিশে খবর দেওয়া হয়েছিল। বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার কথা বলে ব্যবসায়ীরা কিশোরীকে নিজেদের জিম্মায় রাখেন। পরে রাতে আবার ফোন দেওয়া হলে পুলিশ ওই কিশোরীকে হেফাজতে নেয়। মঙ্গলব

২ দিন আগে

স্বামী ও গর্ভস্থ সন্তানসহ নারী খুনের নেপথ্যে ‘বিয়ের আগে প্রেম’, গ্রেপ্তার ১

বুধবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর উত্তরায় পিবিআইয়ের ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, বিয়ের আগে থেকেই নাজমার সঙ্গে হৃদয়ের প্রেমের সম্পর্ক ও শারীরিক সম্পর্ক ছিল। এ বিষয়টি নাজমার স্বামী আলমগীর জানতে পারলে হৃদয়ের সঙ্গে তার বিরোধ শুরু হয়। সেই বিরোধের পরিণতিতেই নাজমা ও আল

২ দিন আগে
Advertisement