সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চান না বসুন্ধরার বাসিন্দারা

প্রতিবেদক, রাজনীতি ডটকম
বসুন্ধরা আবাসিক এলাকা। ফাইল ছবি

রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দারা দীর্ঘদিন ধরে উন্নত, আধুনিক ও নিরাপদ নাগরিক সেবায় অভ্যস্ত। তাদের দাবি, দেশের অন্য যেকোনো আবাসিক এলাকার তুলনায় বসুন্ধরা বেশি নিরাপদ, সুরক্ষিত, পরিচ্ছন্ন এবং মাদক-সন্ত্রাসমুক্ত। এসব সেবা নিশ্চিত করে আসছে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি।

বসুন্ধরার বাসিন্দাদের শঙ্কা, সিটি করপোরেশন বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির মতো করে নিরাপত্তা দিতে পারবে না। যার ফলে সন্ত্রাস ও মাদকের ঝুঁকি বাড়বে। এ কারণেই এলাকার বাসিন্দারা এই আবাসিক প্রকল্পের সেবার নিয়ন্ত্রণ ঢাকা উত্তর সিটি করপোরেশনের হাতে দিতে চান না। তারা হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জ স্থগিত রেখে বসুন্ধরা আবাসিক এলাকাটি সিটি করপোরেশনের বাইরে রাখার দাবি জানিয়েছেন।

এলাকার বাসিন্দাদের পক্ষ থেকে গত বুধবার (৬ মে) বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি ও কিশোরগঞ্জ-৫ আসনের এমপি শেখ মুজিবুর রহমান ইকবাল ও মহাসচিব ক্যাপ্টেন (অব.) শেখ এহসান রেজা ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক বরাবর চিঠি দিয়েছেন।

চিঠিতে তারা বলেছেন, বসুন্ধরা আবাসিক এলাকার প্লট ও ফ্ল্যাট মালিকদের নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি নিরলসভাবে কাজ করছে। তারা ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতায় যেতে চান না। তাই সম্মিলিত সম্মতিপত্রে সই করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ইতোমধ্যেই চিঠি দিয়েছেন।

বসুন্ধরা আবাসিক এলাকার বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা যায়, এই এলাকা সিটি করপোরেশনের আওতায় গেলে এখানকার শান্তি-শৃঙ্খলা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাদের মতে, বর্তমানে যে নিরাপত্তা ও সুরক্ষা ব্যবস্থা রয়েছে, সেটি দুর্বল হয়ে পড়তে পারে। এতে বহিরাগত সন্ত্রাসী, হকার, চাঁদাবাজ ও মাদকসেবীদের আনাগোনা বাড়তে পারে।

বর্তমানে বসুন্ধরা আবাসিক এলাকার প্রতিটি প্রবেশপথে নিজস্ব নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক দায়িত্ব পালন করেন। পাশাপাশি রয়েছে বিপুল সংখ্যক ক্লোজড সার্কিট ক্যামেরার নজরদারি। এই কঠোর নিরাপত্তা বেষ্টনীর কারণেই অপরাধীরা সহজে এলাকায় প্রবেশ করতে পারে না বলে দাবি বাসিন্দাদের।

তারা আরও জানান, বসুন্ধরা আবাসিক এলাকা দিনের বেলায় যেমন নিরাপদ ও আধুনিক সেবার বলয়ে থাকে, তেমনি রাতের বেলায়ও বাসিন্দারা নিশ্চিন্ত থাকেন। এখানে সব আধুনিক সেবা বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির অর্থায়নে ও তত্ত্বাবধানে বাস্তবায়িত হচ্ছে। তাই এমন নিরাপত্তা বেষ্টনী ঘেরা এলাকা সিটি করপোরেশনের আওতায় যাক, তারা তা চান না।

ঢাকা উত্তর সিটি করপোরেশনকে দেওয়া বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির চিঠিতে উল্লেখ করা হয়, এলাকার সামগ্রিক উন্নয়ন, বিশেষ করে রাস্তাঘাট নির্মাণ ও মেরামত, ফুটপাত রক্ষণাবেক্ষণ, ড্রেন পরিষ্কার রাখা, বর্জ্য ব্যবস্থাপনা, সড়কে বাতি স্থাপন-রক্ষণাবেক্ষণ, পানি সরবরাহ, সার্বিক নিরাপত্তা ব্যবস্থা, মশা নিধন, বিদ্যুৎ সংযোগ— সামগ্রিক কাজ সোসাইটির মাধ্যমে নিজস্ব অর্থায়নে করা হয়।

চিঠিতে আরও বলা হয়, বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের কোনো আর্থিক সহায়তা গ্রহণ করে না। এ ছাড়া সোসাইটির ব্যবস্থাপনায় আবাসিক প্রকল্পটির সকল উন্নয়ন কাজ সম্ভাব্য ২০৩৪ সালের মধ্যে সম্পন্ন করার অনুমতিও নিয়ে রাখা হয়েছে। এখানকার আবাসিক বাসিন্দা ও সকল প্লট ও ফ্ল্যাট মালিকরা সিটি কর্পোরেশনের আওতাধীন না যাওয়ার অভিপ্রায় জানিয়ে এর আগেও সম্মিলিতভাবে সিটি করপোরেশনে চিঠি দিয়েছিল।

বসুন্ধরা ওয়েলফেয়ার সোসাইটির দাবি, এই প্রকল্পটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন হওয়ার আগে পর্যন্ত সকল ধরনের হোল্ডিং ট্যাক্স ও সার্ভিস চার্জ স্থগিত করতে হবে এবং তা থেকে বসুন্ধরা আবাসিক এলাকায় অবস্থিত সকল প্লট ও ফ্ল্যাট মালিক এবং বিভিন্ন প্রতিষ্ঠানকে অব্যাহতি প্রদান করতে হবে।

Ad
Ad
ad
ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

সাবেক এমপি আজিজুল হককে ধরে পুলিশে দিল ছাত্রদল

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

৫ ঘণ্টা আগে

চট্টগ্রামে ইসলামী ব্যাংকের চাকরিচ্যুতদের বিক্ষোভ, কর্ণফুলীতে সড়ক অবরোধ

কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”

২০ ঘণ্টা আগে

আরামবাগে বিএসটিআইয়ের অভিযান, ৬ শতাধিক অস্বাস্থ্যকর পানির জার ধ্বংস

সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।

১ দিন আগে

মেয়ের সহপাঠীকে ধর্ষণের পর হত্যা, মরদেহ ঘরের মেঝেতে মাটিচাপা

রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।

১ দিন আগে
Advertisement