৩ মাসের মধ্যে সরছে গুলিস্তান-ফুলবাড়িয়ার বাস টার্মিনাল

প্রতিবেদক, রাজনীতি ডটকম
আপডেট : ০৩ অক্টোবর ২০২৬, ১৮: ২৭
ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত
ঢাকার মহাখালী বাস টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপ করেন ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ। ছবি: সংগৃহীত

আগামী তিন মাসের মধ্যে রাজধানীর গুলিস্তান ও ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জের চুনকুটিয়ায় স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ।

শনিবার মহাখালী (৩ অক্টোবর) টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন কার্যক্রম পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের তিনি বলেন, চুনকুটিয়ার ঝিলমিল প্রকল্প এলাকায় ডিপোর জন্য ১০ একর জায়গা পাওয়ার অনুমতি ইতোমধ্যে সরকার দিয়েছে। সেখানে ডিপোর কাজও শুরু হয়েছে।

ডিএমপি কমিশনার জানান, রাজউকের মাধ্যমে ওই এলাকায় আরও প্রায় ৭৫ একর জায়গা পাওয়া যাবে। সেখানে স্থায়ীভাবে টার্মিনাল ও ডিপো স্থাপনের পরিকল্পনা রয়েছে। দক্ষিণবঙ্গের ১৯টি জেলার সব পরিবহন, ট্রাক এবং বাদামতলী আড়তের ট্রাক সেখানে স্থানান্তর করা হবে।

কাজ শেষ করতে সর্বোচ্চ তিন মাস সময় নেওয়া হয়েছে জানিয়ে মোসলেহ্ উদ্দিন আহমদ বলেন, এই সময়ের মধ্যেই কাজ শেষ করার আশা করছেন তারা। কাজ শেষ হলেই গুলিস্তান ও ফুলবাড়িয়ার বাসগুলো চুনকুটিয়ায় সরিয়ে নেওয়া হবে।

মহাখালী টার্মিনালের ট্রাফিক ব্যবস্থাপনা প্রসঙ্গে তিনি বলেন, এটি একটি শৃঙ্খলাবদ্ধ নিয়মের মধ্যে পরিচালিত হবে। কেউ সামান্য অনিয়মের চেষ্টা করলেও তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, ঢাকা মহানগরের অসহনীয় যানজট ও সড়ক পরিবহন খাতের বিশৃঙ্খলায় সবাই অতিষ্ঠ। এই পরিস্থিতির পরিবর্তন চান তারা।

Ad
ad
Ad 300x250

এ সম্পর্কিত আরও পড়ুন

Ad 300x250
ad
Advertisement