প্রতিবেদক, রাজনীতি ডটকম

রাজধানীতে তেমন শীর্ষ সন্ত্রাসী নেই বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। তিনি বলেছেন, ‘সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ সব সময় হচ্ছে। শীর্ষ সন্ত্রাসী তেমন নেই। যারা আছে, তারা শীর্ষ সন্ত্রাসীর সহযোগী বা তাদের নাম ভাঙিয়ে সন্ত্রাসী কার্যক্রম চালিয়ে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করছে।’
তবে এসব কর্মকাণ্ড দমনে পুলিশ তৎপর রয়েছে এবং এ নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই বলে জানান ডিএমপি কমিশনার। আজ শনিবার (২ মে) সকালে রাজধানীর কারওয়ান বাজারে কারওয়ান বাজার পুলিশ ক্যাম্পের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, ‘চাঁদাবাজ রুখে দেওয়া হবে, গোপনে কাজ করবে বাহিনী। সন্ত্রাসীদের তালিকা হালনাগাদ হচ্ছে, মাথাচাড়া দিলে দমন করা হবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ বাহিনী বিরামহীনভাবে কাজ করছে।’
মো. সরওয়ার আরও বলেন, নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে ডিএমপি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। যেকোনো ধরনের অপরাধ দমনে পুলিশের পাশাপাশি জনগণকেও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে উপস্থিত পুলিশ কর্মকর্তারা জানান, কারওয়ান বাজার এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও জোরদার করতে এই পুলিশ ক্যাম্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

স্থানীয়রা বলছেন, রৌমারীর গয়টাপাড়া সীমান্তে ছয়জন ও ইজলামারী ভন্দুরচর সীমান্তে তিনজনকে বুধবার (১৭ জুন) রাত পর্যন্ত অবস্থান করতে দেখা গেছে। তবে বৃহস্পতিবার (১৮ জুন) সকাল থেকে দুই শিশুসহ চারজনকে আর সেখানে দেখা যায়নি।
২ দিন আগে
সুনামগঞ্জে প্রায় এক হাজার পিস ইয়াবাসহ ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া নাজমুল হাসান হিমেল নামে এক তরুণকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। পরে পুলিশ তাকে মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছে। তাহিরপুর উপজেলার সীমান্তবর্তী গ্রাম পুরান লাউড়েরগড়ে এ ঘটনা ঘটে।
২ দিন আগে
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ভোরে শামসুল হুদা মাছ ধরার উদ্দেশ্যে নিজ গ্রামের পাশের মোড়াইল বিলে যান। সকাল সাড়ে ৬টার দিকে হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
২ দিন আগে
বৃহস্পতিবার (১৮ জুন) সকালে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান শিশু হাসপাতালের বহির্বিভাগ ও আন্তঃবিভাগের সেবা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
২ দিন আগে