বান্দরবান প্রতিনিধি

বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, টাকা ও অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণের ঘটনায় যৌথ অভিযানে আটক আরও ৩ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত।
এ নিয়ে মোট ৫৭ কেএনএফ সদস্য ও একজন চালকসহ মোট ৫৮ জনকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (১১ এপ্রিল) সাড়ে ৭ টায় বান্দরবান চিফ জুড়িশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে উপস্থাপন করা হলে বিচারক সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল হোছেনের আদেশের প্রেক্ষিতে কারাগারে পাঠানো হয় তাদের।
বিকেলে অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মো. রায়হান কাজেমী ও সিভিলসার্জন মো.মাহাবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
আটকরা হলেন, ২ নং রুমা সদর ইউপির ৩ নম্বর ওয়ার্ড ইডেন পাড়া এলাকার লাল চেও বমের মেয়ে লাল রিন ত্লোয়াং বম (২০), ঙুনদাং বমের ছেলে ভান নুয়াম থাং বম (৩৭), লাল মুয়ান বমের ছেলে ভান লাল থাং বম (৪৫)।
আদালত সুত্রে জানা যায়, রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, টাকা-অস্ত্র লুঠের ঘটানায় তিন জনকে আদালতে উপস্থাপন করা হলে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক।
কোট পুলিশ পরিদর্শক একে ফজলু হক বিষয়টি জানান, আদালতের নির্দেশে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
বান্দরবানের রুমা ও থানচির ঘটনায় বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ ও ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনের বিভিন্ন ধারায় ৯টি মামলা হয়েছে। কেএনএফের সহযোগী লাল লিয়ান সিয়াম বম ও সংগঠনটির কেন্দ্রীয় কমিটির প্রধান সমন্বয় চেওসিম বমসহ ২০জন মহিলা ও ৩৮জন পুরুষসহ মোট ৫৮ জনকে এপর্যন্ত গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।
২ দিন আগে
চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।
২ দিন আগে
যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।
২ দিন আগে
রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।
২ দিন আগে