নীলফামারী প্রতিনিধি

ভারত থেকে নেমে আসা উজানের ঢলের পাশাপাশি টানা ভারী বৃষ্টিপাতে ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি চলতি মৌসুমে প্রথমবারের মতো বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নীলফামারীসহ তিস্তা অববাহিকার বিভিন্ন চর ও নিম্নাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। এর মধ্যেই আগামী ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগের নিম্নাঞ্চলে নদীর পানি বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গত কয়েকদিন ধরেই তিস্তা নদীর পানি বাড়ছিল। এর মধ্যে মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৩টায় নীলফামারীর ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি সমতল পরিমাপ করা হয় ৫২ দশমিক ১৬ সেন্টিমিটার। তিস্তার এ পয়েন্টে বিপৎসীমা ৫২ দশমিক ১৫ সেন্টিমিটার।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, নদীতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।
পাউবোর ডালিয়া বিভাগের ডিভিশনের নির্বাহী প্রকৌশলী অমিতাভ চৌধুরী জানান, উজানের ঢলের কারণে তিস্তার পানি দ্রুত বেড়েছে। নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক অবস্থানে থাকতে বলা হয়েছে।
পানি বাড়তে থাকায় নীলফামারী, লালমনিরহাট, রংপুরের গঙ্গাচড়া এবং কুড়িগ্রামের চর ও নিম্নাঞ্চলে পানি প্রবেশ করতে শুরু করেছে। তিস্তাপাড়ের শত শত একর ফসলি জমিও পানিতে তলিয়ে যাওয়ার খবর পাওয়া গেছে।
এ পরিস্থিতির মধ্যেই বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র পূর্বাভাস দিয়েছে, আগামী ৪৮ ঘণ্টায় রংপুর বিভাগের নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও রংপুর জেলায় তিস্তা, ধরলা ও দুধকুমার নদীসংলগ্ন নিম্নাঞ্চল এলাকার কোথাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
এ ছাড়াও আগামী ৭২ ঘণ্টায় নেত্রকোনা, ময়মনসিংহ ও শেরপুর জেলায় ভুগাই, কংস ও সোমেশ্বরী এবং সিলেট ও সুনামগঞ্জ জেলায় সুরমা-কুশিয়ারা নদীসংলগ্ন নিম্নাঞ্চল এলাকার কোখাও কোথাও সাময়িকভাবে প্লাবিত হতে পারে জানিয়েছে পূর্বাভাস কেন্দ্র।
গত ২৪ ঘণ্টায় পূর্বাঞ্চলীয় ও দক্ষিণপূর্বাঞ্চলীয় চট্টগ্রাম বিভাগের সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি সমতলে বেড়েছে জানিয়ে কেন্দ্রটি বলছে, গোমতী, মুহুরী, ফেনী ও হালদার মতো নদীগুলোর পানি সমতলে কমেছে, অন্যদিকে সেলোনিয়া নদীর পানি সমতলে স্থিতিশীল রয়েছে। আগামী তিন দিনে চট্টগ্রাম বিভাগের এই নদীগুলোর পানি সমতলে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপকমিশনার জুয়েল রানা বলেন, ছাত্রদলের স্থানীয় নেতাকর্মীদের সহযোগিতায় আজিজুল হককে আটক করা হয়। পরে তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
৫ ঘণ্টা আগে
কর্ণফুলী থানার ওসি নুর আহমদ জানান, রাত ৮টা ১৫ মিনিটের দিকে আন্দোলনকারীরা অবরোধ কর্মসূচি শেষ করে চলে যান। তিনি বলেন, “আন্দোলকারীরা তাদের কর্মসূচি শেষ করে চলে গেছেন। এখন যান চলাচল শুরু হয়েছে। যানজট কমাতে আমরা কাজ করছি।”
২১ ঘণ্টা আগে
সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো স্বাস্থ্যবিধি অনুসরণ না করে নোংরা জারে পানি সরবরাহ করছিল। পাশাপাশি বিএসটিআইয়ের মান সনদ ছাড়াই অস্বাস্থ্যকর ও নিম্নমানের পানি বাজারজাত করা হচ্ছিল। জনস্বাস্থ্য ও ভোক্তা নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে অভিযানে ৬ শতাধিক পানির জার ধ্বংস করা হয়।
১ দিন আগে
রোববার (১৩ সেপ্টেম্বর) রাতে মাদারগঞ্জ থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান জামালপুরের সহকারী পুলিশ সুপার (মাদারগঞ্জ সার্কেল) মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে জামিনুর ইসলাম ঘটনার বিস্তারিত জানিয়েছেন।
১ দিন আগে