থানচিতে ট্রাক লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ১৮: ৪৯

বান্দরবানের থানচি উপজেলায় সীমান্ত সড়ক নির্মাণে ব্যবহৃত ট্রাককে লক্ষ্য করে গুলি চালিয়েছে সন্ত্রাসীরা। বুধবার (২৪এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় থানচি উপজেলার সীমান্ত সড়কের ৮ কিলো নামক এলাকার এ ঘটনা ঘটে। 

নাম প্রকাশে অনিচ্ছুক গাড়িতে থাকা এক শ্রমিক জানান, থানচি বাকলাই সীমান্ত সড়ক নির্মাণ কাজের জন্য ৪টি ট্রাকে করে ইট নেওয়া হয়েছিল। ইটগুলো আনলোড করে থানছি সদরে ফেরার পথে ৮ কিলো নামক এলাকায় ৭ জন সশস্ত্র এবং মাথায় লাল কাপড় বাঁধা সন্ত্রাসীরা ট্রাক লক্ষ্য করে অতর্কিত সাতটি গুলি ছোঁড়ে । এতে কেউ হতাহত না হলেও ট্রাকের বিভিন্ন স্থানে গুলি লাগে।

থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন জানান, ট্রাককে লক্ষ্য করে সন্ত্রাসীদের গুলি ছোঁড়ার খবর তিনিও শুনেছেন, অভিযোগের ভিত্তিতে আইনগত পদক্ষেপ নেওয়া হবে বলে জানান।

উল্লেখ্য, এর আগে রুমা-থানচিতে ব্যাংক ডাকাতি, টাকা-অস্ত্র লুট ও ব্যাংক ম্যানেজারকে অপহরণের ঘটনায় যৌথবাহিনীর চলমান অভিযানে গ্রেপ্তার ৭৮ জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এ ছাড়া এই ঘটনায় এ পর্যন্ত গ্রেপ্তার ৭৮ জনের মধ্যে ৫৯ জনকে ২ দিনের রিমান্ড মঞ্জুর ও ৩ নারীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

পুনর্বহালসহ ১০ দাবিতে চট্টগ্রামে ৫ ব্যাংকের চাকরিচ্যুতদের মানববন্ধন

চাকরি পুনর্বহাল, পরিচালনা পর্ষদ পুনর্গঠনসহ ১০ দফা দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করছেন দেশের পাঁচটি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা। আজ সোমবার সকালে নগরের কোতোয়ালি এলাকায় কেন্দ্রীয় ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

২ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

২ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে