এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে কমিটি

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের কুতুবদিয়ায় এলপিজিবাহী জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রোববার (১৩ অক্টোবর) নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালককে এই তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন।

এ প্রেক্ষিতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ৯ সদস্যের তদন্ত কমিটি গঠন করে। নৌপরিবহন মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে।

তদন্ত কমিটির প্রধান চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হার্বার অ্যান্ড মেরিন) কমোডর এম ফজলার রহমান। কমিটিতে নৌবাহিনী, কোস্ট গার্ড, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, ডিজিএফআই, এনএসআই, নৌপরিবহন অধিদপ্তরসহ অন্যান্য সংস্থার প্রতিনিধিরা আছেন। এই কমিটিকে আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।

তদন্ত কমিটিকে এমটি ক্যাপ্টেন নিকোলাস এবং বি. এলপিজি সোফিয়া জাহাজে অগ্নিকাণ্ডের কারণ উদঘাটন, এলপিজি পরিবহনে জাহাজ এবং জাহাজগুলোর নাবিকদের আন্তর্জাতিক মানদণ্ড, পরিবাহিত এলপিজির পরিবহন ও উপযুক্ততা নিরূপণ, অগ্নিদুর্ঘটনার ফলে সংগঠিত ক্ষয়ক্ষতি ও দায়-দায়িত্ব নিরূপণ, ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে সুপারিশ প্রণয়ন এবং সংশ্লিষ্ট যেকোনো বিষয় পর্যালোচনা করে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তানজানিয়ার পতাকাবাহী এমটি ক্যাপ্টেন নিকোলাস গত ৭ অক্টোবর চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের কুতুবদিয়া অ্যাংকরেজ এলাকায় এলপিজি গ্যাস খালাসের জন্য আসে। পরে বি. এলপিজি সোফিয়া জাহাজ এমটি ক্যাপ্টেন নিকোলাস জাহাজ থেকে এলপিজি লাইটিং কার্যক্রম শুরু করে। লাইটিং চলাকালে শনিবার (১২ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ৫৫মিনিটে এমটি ক্যাপ্টেন নিকলোস জাহাজের ডেকে আগুন লেগে যায়। পরে বি. এলপিজি সোফিয়া জাহাজেও আগুন ছড়িয়ে পড়ে এবং বড় অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে বি. এলপিজি সোফিয়া জাহাজের সব নাবিক পানিতে ঝাঁপিয়ে পড়েন। পরে টাগ তুফান এক্সপ্রেস ৩১ জন নাবিককে জীবিত উদ্ধার করতে সমর্থ হয়।

নৌপরিবহন উপদেষ্টা সংঘটিত অগ্নিকাণ্ডের ঘটনা জানার সঙ্গে সঙ্গে নাবিকদের উদ্ধার ও আগুন নেভানোর প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন এবং সার্বক্ষণিক দুর্ঘটনা পরবর্তী কার্যক্রম মনিটর করছেন। তিনি ওই ঘটনাসহ সম্প্রতি জাহাজে অগ্নিকাণ্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন একইসাথে কর্তৃপক্ষকে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করে জাহাজগুলোর বাড়তি নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন।

ad
ad

মাঠের রাজনীতি থেকে আরও পড়ুন

চাঁদাবাজির অভিযোগে আটক না.গঞ্জের এমপির ছেলেকে রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ

চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে খাইরুল ইসলাম সজীবকে আটকের কয়েক ঘণ্টা পর রাতেই ছেড়ে দিয়েছে পুলিশ। গতকাল রোববার দুপুরে আটকের পর মুচলেকা নিয়ে তাকে রাতেই ছেড়ে দেওয়া হয়।

১ দিন আগে

লক্ষ্মীপুরে যুবদল নেতার ঘরে ছোট ভাইয়ের গুলি, ভিডিও ভাইরাল

যে ঘর লক্ষ্য করে গুলি ছোড়া হয়েছে, সেটি রামগঞ্জ উপজেলা যুবদলের সদস্যসচিব ও লক্ষ্মীপুর জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সাত্তার মজুমদারের। গুলি ছোড়া যুবকের নাম সুমন মজুমদার। তিনি যুবদল নেতা আবদুস সাত্তার মজুমদারের ছোট ভাই। এলাকায় তিনি পৃথক ঘরে বসবাস করেন।

১ দিন আগে

চাঁদাবাজির অভিযোগে না.গঞ্জের এমপির ছেলে ডিবি হেফাজতে, যুবদল থেকেও বহিষ্কৃত

রোববার (২১ জুন) দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ডিবি পুলিশের সহযোগিতায় তাকে আটক করে নারায়ণগঞ্জ জেলা পুলিশ। পরে সন্ধ্যায় যুবদলের দপ্তরের দায়িত্বে থাকা সহসভাপতি নুরুল ইসলাম সোহেলের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে তাকে যুবদল থেকে বহিষ্কার করা হয়েছে বলে জানানো হয়।

২ দিন আগে

ডিবি হেফাজতে ছাত্রলীগ নেতার মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

এ সময় তাকে তার মায়ের সামনেই মারধর করা হয় বলে স্বজনদের অভিযোগ। তবে ডিবি পুলিশের দাবি, ওই যুবককে কোনো নির্যাতন করা হয়নি। বরং তার সঙ্গে ভালো আচরণ করা হয়েছে এবং তাকে খাবারও দেওয়া হয়েছিল।

২ দিন আগে